x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

সুইডেন ও নরওয়েতে কোরআন অবমাননার ঘটনায় শাইখুল আজহারের তীব্র নিন্দা

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : সুইডেনের মালমো শহরে পবিত্র কোরআনে অগ্নিসংযোগ ও নরওয়েতে কোরআনের পাতা ছিড়ে ফেলা এবং মহানবী সা. এর অবমাননার তীব্র প্রতিবাদ জানিয়েছেন মিসরের প্রখ্যাত ইসলামি বিদ্যাপীঠ জামিয়াতুল আজহার (আল আজহার বিশ্ববিদ্যালয়)- এর প্রধান শায়খ ও গ্র‍্যান্ড ইমাম ডক্টর আহমাদ আত তাইয়িব। স্থানীয় সময় মঙ্গলবার নিজের ফেরিফাইড ফেসবুক পেজে তিনি এ নিন্দা জানান।

বিশ্বের অন্যতম প্রভাবশালী এই ইসলামিক স্কলার বলেন, যারা পবিত্র কোরআনে কারিম পোড়ানোর মতো জঘন্য অপরাধে লিপ্ত হয়েছে তাদের জানা উচিত যে, এটি চূড়ান্ত সীমালঙ্ঘন এবং বর্বর ও পাশবিক সন্ত্রাস। এটি এমন ঘৃণ্য বর্ণবাদী অপরাধ যা গোটা মানবসভ্যতাকে হতভম্ব করে দেয়। এই ঘটনা প্রাচ্য ও পাশ্চাত্যের সন্ত্রাসবাদের জ্বালানি।

এসব ঘৃণ্য সাম্প্রদায়িক আচরণের মাধ্যমে পৃথিবীর শৃঙ্খলা ও শান্তি বিনষ্ট হচ্ছে বলে শায়খ আহমাদ আত তাইয়িব দাবি করেন।

তিনি বলেন, এতে কোনো সংশয় নেই যে, এই জঘন্য অপরাধ ঘৃণার অনুভূতি জাগ্রত করে, সমাজের শান্তি স্থিতি ও নিরাপত্তা বিঘ্নিত করে এবং বহু ধর্ম ও সভ্যতার মধ্যে আশু সংলাপের আকাঙ্ক্ষাকে হুমকির মুখে পতিত করে।

উগ্রবাদী এসব সন্ত্রাসীদের সতর্ক করে তিনি বলেন, পবিত্র কোরআনুল কারিম আগুনে পোড়ানো বিশ্বের প্রায় দুই বিলিয়ন মুসলিমের হৃদয় ও অনুভূতিকে আগুনে জ্বালানোর নামান্তর। মানব ইতিহাস এসব অপরাধকে লজ্জা ও ঘৃণার পাতায় লিপিবদ্ধ করে রাখবে।

জাগো প্রহরী/গালিব
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন