প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
ভারতের ঋণ শোধ করা সম্ভব নয়: শাহরিয়ার কবির
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
জাগো প্রহরী : একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ কখনোই জয়ী হতে পারতো না, যদি না ভারত সহযোগিতার হাত বাড়িয়ে না দিতো।
তিনি বলেন, মুক্তিযুদ্ধে আমরা সবসময় ৩০ লক্ষ মানুষের প্রাণ দেওয়ার কথা বলি। পাশাপাশি এও মনে রাখতে হবে, প্রায় ১৭ হাজার ভারতীয় সৈন্য জীবন দিয়েছেন বাংলাদেশ স্বাধীন করার পেছনে। তাই ভারতের ঋণ কখনো শোধ হবার নয়।
‘একাত্তরে ভারত ও চীনের ভূমিকা’ শীর্ষক একটি ভার্চুয়াল আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে ঘাতক দালাল নির্মূল কমিটি। সেই সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ভারত সম্পর্কে এসব কথা বলেন শাহরিয়ার কবির।
একই সঙ্গে মুক্তিযুদ্ধে চীনের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, চীনের মদদেই একাত্তরের গণহত্যা সংগঠিত হয়েছে। একা পাকিস্তানের পক্ষে এত বড় গণহত্যা চালানো সম্ভব ছিলো না।
শাহরিয়ার কবির বলেন, আজ অনেকেই চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক তৈরির পক্ষে। এটা করার আগে বারবার ভাবতে হবে।
সম্পর্ক গড়ার ক্ষেত্রে আমরা যেন স্বাধীনতার ইতিহাস ভুলে না যাই কিংবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অসম্মান না করি। এই চীন বাংলাদেশকে স্বীকৃতি দিতে চায়নি। যুদ্ধের সময় আমাদের চিরশত্রু পাকিস্তানকে প্রকাশ্যে সহযোগিতা করেছে।
জাগো প্রহরী/এফআর
This theme has been developed by OURISLABD.

Post a Comment