x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

রিজেন্ট হাসপাতাল মালিক সাহেদের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : অস্ত্র মামলায় রিজেন্ট হাসপাতালের কর্ণধার মোহাম্মদ সাহেদকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার আগে সাহেদকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এই মামলায় ১৪জন সাক্ষীর মধ্যে বিভিন্ন সময় ১১ জনে সাক্ষ্য নিয়েছেন আদালত।

অস্ত্র মামলার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড পাবেন সাহেদ- এমন আশাই ছিল রাষ্ট্রপক্ষের। অন্যদিকে আসামিপক্ষের দাবি ছিল, ন্যায় বিচার পেলে খালাস পাবেন সাহেদ।

করোনার ভূয়া রিপোর্ট, প্রতারণাসহ নানান অভিযোগে গেলো ১৫ই জুলাই সাতক্ষীরা থেকে গ্রেপ্তার হন সাহেদ। পরে অভিযানে গিয়ে উদ্ধার হয় অস্ত্র। 

এ ঘটনায় ৩০শে জুলাই তার বিরুদ্ধে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা। আর ২৭শে আগস্ট সাহেদের বিচার শুরুর আদেশ দেন আদালত। 

পরে মাত্র ৫ কার্যদিবসে আলেচিত মামলায় ১১ জনের সাক্ষ্য নেন আদালত। পরের ৩ কার্যদিবসে রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে ২৮শে সেপ্টেম্বর রায়ের দিন ঠিক করেন বিচারক। 

এদিকে, প্রতারণা টাকা আত্মসাত, টাকা পাচারসহ আরো বেশকটি মামলা আছে সাহেদের বিরুদ্ধে।

জাগো প্রহরী/এফআর
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন