x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

নারায়ণগঞ্জ মসজিদে গ্যাস লিকেজের প্রমাণ মিলেছে: সিআইডি

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : নারায়ণগঞ্জের পশ্চিম তল্লায় বাইতুস সালাত জামে মসজিদে প্রাথমিকভাবে গ্যাস লিকেজের বিষয়টি প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে সিআইডি’র তদন্তদল।

মসজিদে বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার তদন্তের দায়িত্ব পাওয়ার পর দ্বিতীয় দিনের মতো আজ শ‌নিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে সিআইডি’র তদন্তদল। এরপর সাংবা‌দিকদের সঙ্গে কথা বলেন সিআইডির ডিআইজি মাইনুল হাসান।

মাইনুল হাসান বলেন, প্রাথমিকভাবে গ্যাস লিকেজের বিষয়টি প্রমাণিত হয়েছে। তবে ফায়ার, তিতাস, ডিপিডিসিসহ তদন্ত কমিটির সব বিষয় নিয়ে কাজ করা হবে। তদন্তে যারা দোষী প্রমাণিত হবেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গত ৪ সেপ্টেম্বর এশার নামাজের সময় ফতুল্লার পশ্চিম তল্লার বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে ৪৩ জন দগ্ধ হন। এর মধ্যে ৩৭ জনকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হলে আজ শনিবার (১২ সেপ্টেম্বর) পর্যন্ত ৩১ জন মারা যান। আশঙ্কাজনক অবস্থায় আইসিইউয়ে চিকিৎসাধীন আছেন আরো পাঁচজন।

জাগো প্রহরী/এফআর
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন