x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

মসজিদের উত্তর পাশে ৬টি লিকেজের সন্ধান পাওয়া গেছে: তদন্ত কমিটির প্রধান

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মসজিদটির উত্তর পাশে ৬টি লিকেজের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন তিতাস গ্যাসের তদন্ত কমিটির প্রধান আবদুল ওহাব।

এর আগে মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ পাঁচ সদস্যের তদন্ত কমিটি করেছে বলে জানান কোম্পানির নারায়ণগঞ্জ অফিসের ডিজিএম মফিজুল ইসলাম। কমিটির প্রধান করা হয় তিতাস গ্যাসের ঢাকা অফিসের মহাব্যবস্থাপক আবদুল ওহাবকে।

তিতাসের তদন্ত কমিটির প্রধান আবদুল ওয়াহাব তালুকদার জানান, বিস্ফোরণের কারণ উদঘাটনের জন্য মসজিদের বাইরে উত্তর পাশের গলিতে রাস্তার নিচে অনুসন্ধান করে গ্যাস পাইপ লাইনে ছয়টি লিকেজ পাওয়া যায়। পরে লিকেজগুলো বন্ধ করে মসজিদের ভেতরে পানি দিয়ে গ্যাস লাইনে গ্যাস সরবরাহের মাধ্যমে পরীক্ষা করা হয়। তবে মসজিদের ভেতরে কোন লিকেজ পাওয়া যায়নি। তবে মাটি খুঁড়ে দেখা গেছে গ্যাস পাইপ লাইনের উপর দিয়ে মসজিদটির বেশ কিছু স্থাপনা নির্মাণ করায় পাইপে লিকেজ সৃষ্টি হয়। সেই লিকেজ থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।

তদন্ত কমিটির প্রধান ও তিতাসের জেনারেল ম্যানেজার আরো জানান, তদন্ত কমিটি ইতিমধ্যেই তদন্ত কাজ শেষ করেছে। নির্ধারিত পাঁচ কার্যদিবস আগামীকাল বৃহস্পতিবার প্রতিবেদন দাখিল করার ব্যাপারেও তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, ‘তবে মসজিদ কমিটি থেকে লিকেজ সংস্কারের কোনও অভিযোগ পায়নি তিতাস কর্তৃপক্ষ। তদন্তে কারও অবহেলা বা গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জাগো প্রহরী/এফআর
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন