x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

সীমান্ত হত্যা শূন্যে নামাতে সম্মত বাংলাদেশ-ভারত

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : অভিন্ন নদীর পানি বণ্টনের সমস্যা সমাধান এবং সীমান্ত হত্যাকে শূন্যের কোঠায় নিয়ে আসতে বাংলাদেশ ও ভারত মঙ্গলবার সম্মত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বাংলাদেশ-ভারত ষষ্ঠ যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, অন্যান্য অভিন্ন নদীর পানি বণ্টনের সমাধান ছাড়াও তিস্তার পানি বণ্টনের বিষয়টি দ্রুত সমাধানের দিকে গুরুত্ব দিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ ও ভারতের আন্তর্জাতিক সীমান্তে মৃত্যু নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, উভয় পক্ষই রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উৎপত্তিস্থলে স্থায়ী প্রত্যাবাসন নিয়ে আলোচনা করেছে।

ভার্চ্যুয়াল এ বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন এবং ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

বাংলাদেশ-ভারত জেসিসির পঞ্চম সভাটি ২০১৯ সালের ৮ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল।

জাগো প্রহরী/এফআর
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন