প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
লাখো মানুষের উপস্হিতিতে আল্লামা আহমদ শফীর জানাযা সম্পন্ন
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
জাগো প্রহরী : লাখো জনস্রোতের মাধ্যমে জানাযা সম্পন্ন হয়েছে হেফাজত আমির আল্লামা শাহ আহমদ শফীর। হাটহাজারীর মাদরাসা মাঠে আল্লামা শাহ আহমদ শফীর বড় ছেলে মাওলানা আবু ইউসুফ এর ইমামতিতে বাদ জোহর বেলা ২ টায় ঐতিহাসিক এ জানাজা সম্পন্ন হয়।
জানাজার নির্দিষ্ট সময়ের অনেক আগেই হাটহাজারী মাদরাসা মাঠ, রাস্তা-ঘাট, পথ-প্রান্তর লোকে লোকারণ্য হয়ে যায়। ইতিহাসের এই মহা নায়ককে শেষবারের মতো দেখতে হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গণে লাখো লাখো উলামা, ত্বলাবা,মুসুল্লী, সালেকীন,মুহিব্বীনদের ঢল নামে।
শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী ছিলেন একজন বিশ্ববরেণ্য আলেমে দীন, বুযুর্গ, শাইখুল হাদীস এবং অবিসংবাদিত নেতা। প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি কওমি মাদরাসা অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি প্রায় এক যুগ ধরে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) সভাপতি ছিলেন। তিনি দীর্ঘ পঞ্চাশ বছর যাবত দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও শায়খুল হাদিস হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি বাংলাদেশের উলামায়ে কেরাম, মসজিদের ইমাম ও খতিব, মাদরাসার শিক্ষক ও ছাত্রবৃন্দ এবং ধর্মপ্রাণ মুসলিম জনসাধারণের একজন সফল অভিভাবকের ভূমিকা পালন করছিলেন। তিনি ছিলেন হেফাজতে ইসলামের সর্বজন শ্রদ্ধেয় আমীর।
সর্বশেষ গতকাল সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে রাজধানীর আসগড় আলী হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। এরপর আজ তাঁর জানাজা অনুষ্ঠিত হলো।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন, যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম মাওলানা মাহমূদুল হাসান, নানুপুর মাদরাসার মুহতামিম মাওলানা সালাহউদ্দীন নানুপুরী, মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী,পটিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল হালিম বুখারী,শোলাকিয়া ঈদগাঁহের ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসঊদ, আল-হাইআতুল উলয়া বাংলাদেশ এর কো-চেয়ারম্যান এবং বেফাক মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস,বেফাকের সহসভাপতি মাওলানা নূর হোসাইন কাসেমী, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস,মাওলানা মুহাম্মাদ নূরুল ইসলাম জিহাদী,মাওলানা সাজিদুর রহমান,মাওলানা আরশাদ রাহমানী, মুফতি ফয়জুল করীম চরমোনাই, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মুছলিহুদ্দীন রাজু,মুফতি জসীমুদ্দীন, হযরত মাওলানা আনাস মাদানী, মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী, মাওলানা মাহফুজুল হক,মাওলানা মামুনুল হক,মুফতি নূরুল আমীন,মাওলানা উবায়দুর রহমান মাহবুব,মাওলানা মুশতাক আহমদ, মাওলানা নূরুল হুদা ফয়েজী,মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।
আরও উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ এর সভাপতি মুফতি রুহুল আমীন, মহাসচিব মাওলানা শামসুল হক, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ এর সহকারী মহাসচিব মুফতি শামসুদ্দীন জিয়া, আযাদ দীনী এদারায়ে তা’লীম বাংলাদেশ এর সভাপতি মাওলানা জিয়াউদ্দীন, মহাসচিব মাওলানা আব্দুল বছীর, তানজীমুল মাদারিসিদ দীনিয়া বাংলাদেশ এর সহসভাপতি মাওলানা মাহমুদুল আলম, জাতীয় দীনী মাদরাসা শিক্ষা বোর্ড এর মহাসচিব মাওলানা মোহাম্মাদ আলীসহ দেশের বরেণ্য আলেম উলামা সকলেই উপস্থিত হয়েছেন।
জাগো প্রহরী/এফআর
This theme has been developed by OURISLABD.

Post a Comment