x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

ভিসার মেয়াদ ২৪ দিন বাড়িয়েছে সৌদি সরকার

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : করোনাভাইরাসের কারণে সৌদি আরব থেকে ছুটিতে দেশে এসে আটকে পড়া বাংলাদেশিদের ভিসার মেয়াদ ২৪ দিন বাড়িয়েছে সৌদি সরকার।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বুধবার সন্ধ্যায় এতথ্য নিশ্চিত করেছেন। বুধবার সন্ধ্যায় তিনি ইউএনবিকে ফোনে বলেন, ‘মাত্রই আমাদের রাষ্ট্রদূত আমাকে ইতিবাচক ফলাফল জানাতে ফোন করেছিলেন। যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদের ভিসার মেয়াদ বাড়ানোর প্রক্রিয়া রবিবার থেকে শুরু হবে’।

করোনাভাইরাসের কারণে ছুটিতে দেশে এসে আটকা পড়েছেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। প্লেনের টিকিট না পাওয়ায় তারা সৌদি আরবে কর্মস্থ‌লে ফিরতে পারছেন না।

এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে রোববার থেকে তারা রাজধানীতে বিক্ষোভ করছেন। তারা বলছেন, ৩০ সেপ্টেম্বরের মধ্যে সৌদি আরবে যেতে না পারলে তাদের চাকরি হারাতে হবে।

পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন বলেন, সৌদি সরকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অবতরণের অনুমতি দিয়েছে যা বাংলাদেশিদের সুষ্ঠুভাবে সেখানে ফেরাতে সহায়তা করবে। বাংলাদেশ সরকারও সমস্ত সৌদি এয়ারলাইনসকে এদেশে অবতরণ এবং বাংলাদেশিদের সৌদি আরবে নেয়ার অনুমতি দিয়েছে।

এর আগে দেশে আটকা পড়াদের জন্য মোট তিন দফায় বাংলাদেশিদের আকামার মেয়াদ বাড়িয়েছে সৌদি সরকার।

আকামার সর্বশেষ বর্ধিত মেয়াদ শেষ হচ্ছে ৩০ সেপ্টেম্বর। এমন পরিস্থিতিতে আকামার মেয়াদ আরো তিন মাস বাড়ানোর অনুরোধ জানিয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি চিঠি পাঠায় দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস। ইউএনবি 

জাগো প্রহরী/গালিব
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন