x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

আল্লামা আহমদ শফীর ইন্তেকালে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর উত্তরের শোক

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


জাগো প্রহরী : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর,কওমী মাদরাসা শিক্ষাবোর্ড-বেফাক ও আল হাইআতুল উলয়ার চেয়ারম্যান শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতি মুহাম্মাদ আবু তালহা,সহসভাপতি হাফেজ মাওলানা আলী হুসাইন এবং সাধারণ সম্পাদক মুফতি মোস্তাফিজুর রহমান ৷

আজ সন্ধ্যায় এক শোকবাণীতে নেতৃবৃন্দ বলেন, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী ছিলেন মুসলিম উম্মাহর আধ্যাত্মিক রাহবার ও উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ। দীর্ঘদিন যাবত তিনি বোখারি শরীফের অধ্যাপনার দায়িত্ব পালন করেছেন। তিনি নাস্তিক-মুরতাদ বিরোধী আন্দোলনে আপোষহীন ভূমিকা রাখেন। জগদ্বিখ্যাত একজন শিক্ষাবিদ হওয়ায় দেশ-বিদেশে রয়েছে তাঁর হাজার হাজার ছাত্র, ভক্ত ও মুরীদান। 

নেতৃবৃন্দ বলেন, তাঁর ইন্তেকালে মুসলিম উম্মাহ একজন আধ্যাত্মিক রাহবার ও আপোষহীন সিপাহসালারকে হারিয়েছে যা অপূরণীয়। 

নেতৃবৃন্দ তার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন,আল্লাহ তাআলার দরবারে মরহুমকে জান্নাতে উচ্চ মাকাম দান ও শোকাহত পরিবারকে সবরে জামিল ইখতিয়ারের তাওফিক কামনা করেন।

জাগো প্রহরী/এফআর
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন