x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

বাংলাদেশকে সোমনাথ মন্দির ও দুর্নীতিবাজদেরকে সুলতান মাহমুদের সাথে তুলনায় প্রতিবাদ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


জাগো প্রহরী : বাংলাদেশকে সোমনাথ মন্দির ও দুর্নীতিবাজদেরকে সুলতান মাহমুদের সাথে তুলনার প্রতিবাদ করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।

আজ ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ প্রতিদিনের উপসম্পাদকীয়তে “মালেকরাই গজনীর সুলতান, দেশটা সোমনাথ মন্দির” শিরোনামে পীর হাবিবুর রহমানের লেখাতে মুসলমানদের অবিসংবাদিত নেতা সুলতান মাহমুদ গজনভী রহ. কে কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী ও মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।

এক বিবৃতিতে তারা বলেছেন, স্বাস্থ্য অধিদপ্তরের ড্রাইভার মালেকসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দুর্নীতির কথা লিখতে গিয়ে পীর হাবিবুর রহমান সুলতান মাহমুদ গজনভী রহ. কে লুটেরা প্রমাণের অপচেষ্টা করেছে। অথচ দুর্নীতি ও লুটের মালকে যুদ্ধলব্দ গণীমতের মালের সাথে তুলনা করা চরম ধৃষ্টতা।

নেতৃদ্বয় আরো বলেন, বাংলাদেশ প্রতিদিন কর্তৃপক্ষ বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন ও পীর হাবিবুর রহমানদের মত ইসলাম বিদ্ধেষীদের লেখা ছাপিয়ে নিজেদের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ করছে।

তারা বলেন, যুদ্ধলব্দ মাল অর্থাৎ গনিমতের মাল ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হালাল ও বৈধ। গণীমতের মালকে লুটতারাজ ও দুর্নীতির মালের সাথে তুলনা করে একজন মুসলিম শাসককে অপমানিত করার পাশাপাশি চরমভাবে ইসলামের বিধানকে অবমাননা করা হয়েছে। এতে পীর হাবিবুর রহমানের ইসলাম বিদ্বেষীতাই ফুটে উঠেছে। অবিলম্বে মুসলিম সিপাহসালার সুলতান মাহমুদ রহ. কে হেয়প্রতিপন্ন ও ইসলাম অবমাননা করার অপরাধে পীর হাবিবুর রহমানকে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

জাগো প্রহরী/এফআর
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন