প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর উত্তরের শোক প্রকাশ
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
জাগো প্রহরী : নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতি মুহাম্মাদ আবু তালহা ও সাধারণ সম্পাদক মুফতি মোস্তাফিজুর রহমান ৷
আজ শনিবার (৫ সেপ্টেম্বর) বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, মসজিদ কমিটি তিতাস গ্যাস কোম্পানীকে গ্যাস লাইনে ত্রুটির বিষয়ে বার বার অবগত করার পরও কেন তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি? তাদেরকে আইনের আওতায় এনে এর প্রকৃত রহস্য উন্মোচন করতে হবে। তা না হলে এই বিষয় নিয়ে কঠিন আন্দোলন করা হবে।
তারা বলেন, আমরা মনে করি, তিতাস গ্যাস কর্মকর্তাদের অবহেলা ও অনৈতিক দাবির কারণে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। তাই তিতাস গ্যাস কোম্পানিকে ঘটনার দায়ভার নিতে হবে এবং নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। এবং মর্মান্তিক বিস্ফোরণে যারা নিহত হয়েছেন মহান আল্লাহ তায়ালার কাছে শহীদী মর্যাদা কামনা করছি ও নিহতদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
জাগো প্রহরী/এফআর
This theme has been developed by OURISLABD.

Post a Comment