x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

সিলেটে গণধর্ষণ, ছাত্রলীগের সকল অপতৎপরতা বন্ধের দাবি খেলাফত মজলিসের

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : সিলেট এমসি কলেজে বেড়াতে যাওয়া স্বামীকে বেঁধে স্ত্রীকে ছাত্রাবাসে নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের গণধর্ষণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে পৌশাচিক নির্যাতনের ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে খেলাফত মজলিস।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এই নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে বেড়াতে যাওয়া স্বামীকে বেঁধে স্ত্রীকে ধরে ছাত্রাবাসে নিয়ে ছাত্রলীগের নামধারি সন্ত্রাসীরা যে পাশবিক নির্যাতন চালিয়েছে তা ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের বর্বরোচিত কর্মকান্ডের সর্বশেষ বহিঃপ্রকাশ। এর আগেও ছাত্রলীগের নামধারী সন্ত্রাসীরা বিভিন্ন ক্যাম্পাসে নানা ধরণের অপকর্মের ঘটনা ঘটিয়েছিলো কিন্তু সরকারের প্রচ্ছন্ন মদদে সবাই পার পেয়ে গেছে। যে কারণে তারা আরো হিংস্র হয়ে উঠেছে। এরা ছাত্রাঙ্গণসহ বিভিন্ন স্থানে পৈশাচিকতা চালিয়ে যাচ্ছে।

মানুষের নিরাপত্তা ও ইজ্জতের জন্য হুমকি ছাত্রলীগের সকল অপতৎপরতা বন্ধ করতে হবে। এমসি কলেজের ছাত্রাবাসে আটকিয়ে নারীর উপর পৌশাচিক নির্যাতনের ঘটনায় জড়িত এমসি কলেজ ছাত্রলীগ নেতাদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

নেতৃদ্বয় সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে আটকিয়ে নারীর উপর পৌশাচিক নির্যাতনের ঘটনায় জড়িত এমসি কলেজ ছাত্রলীগ নেতাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং শিক্ষাঙ্গণে সরকার দলীয় ছাত্র সংগঠনের ধর্ষকদের অপকর্ম বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

জাগো প্রহরী/এফআর
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন