x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

অবিলম্বে ধর্ষকদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিন : ইসলামী যুব আন্দোলন

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


জাগো প্রহরী : সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গতকাল শুক্রবার ছাত্রলীগ নামধারী সন্ত্রাসী কর্তৃক পাশবিক কায়দায় স্বামী থেকে স্ত্রীকে কেড়ে নিয়ে গণধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতি মুহাম্মাদ আবু তালহা এবং সাধারণ সম্পাদক মুফতি মোস্তাফিজুর রহমান ৷ 

শনিবার (২৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, শিক্ষাঙ্গনে গণধর্ষণের মতো ঘটনা এ জাতির জন্য লজ্জাজনক ৷ গণধর্ষণের মতো এমন পাশবিক ঘটনার প্রায় সকলক্ষেত্রেই দেখা গেছে ধর্ষকদের দলীয় পরিচয় ও রাজনৈতিক আশ্রয় আছে এবং যেকোনো ধরনের অপরাধ করে পার পেয়ে যাওয়ার একটা অলিখিত নিশ্চয়তাও তাদের মনে কাজ করে থাকে। যে কোন সভ্য সমাজের জন্য এটা ভয়াবহ উদ্বেগের বিষয়।

নেতৃদ্বয় আরও বলেন,অতীতে ২০১২ সালে বিশ্বজিৎ দাসকে ছাত্রলীগের নেতা-কর্মী কর্তৃক দিনদুপুরে কুপিয়ে হত্যার সুস্পষ্ট আলামত ও প্রমাণ থাকা সত্ত্বেও  আসামিদের খালাস পেয়ে যাওয়া এবং একের পর এক সাজাপ্রাপ্ত প্রভাবশালী খুনিদের রাষ্ট্রীয়ভাবে সাজা মওকুফ করে মুক্ত করার যে ভয়ঙ্কর সংস্কৃতি বর্তমান সরকার চালু করেছে, তার ফলে একের পর এক হত্যা, গণধর্ষণ, সন্ত্রাস এবং সামাজিক নৈরাজ্য সৃষ্টির পথ খুলে গেছে। এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না ৷ তাই অবিলম্বে ধর্ষকদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিন ৷

জাগো প্রহরী/এফআর
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন