x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

সিলেটে পুলিশি নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় ইসলামী যুব আন্দোলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


জাগো প্রহরী :
গত শনিবার (১১ই অক্টোবর) সিলেটের কোতোয়ালি থানার বন্দরবাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে যুবক রায়হান উদ্দিন আহমদের মৃত্যু হয়।

ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর উত্তরের  সভাপতি মুফতি মুহাম্মাদ আবু তালহা এবং সাধারণ সম্পাদক মুফতি মোস্তাফিজুর রহমান সিলেটের কোতোয়ালি থানার বন্দরবাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে যুবক রায়হান উদ্দিন আহমদের (৩৪) মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

রবিবার (১২ অক্টোবর) ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর উত্তরের শীর্ষ নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, দেশে চলমান জুলুম-নির্যাতন ও ক্ষমতা প্রদর্শনের নগ্ন প্রতিযোগিতায় প্রশাসনের ভূমিকা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে দেশে সুশাসন মারা গেছে। সিলেট সহ সারা দেশে পুলিশী নির্যাতন এরই প্রমান বহন করে। 

যেখানে প্রশাসন  জনগণের জানমালের নিরাপত্তা দিবে সেখানে পুলিশ প্রতিনিয়ত ও জনগণের ওপর জুলুম-নির্যাতনসহ জনগণের অধিকার খর্ব করছে। হত্যার মতো জঘন্য কাজও তাদের দ্বারা প্রকাশ পাচ্ছে, এটা জাতির জন্য হতাশাজনক। নেতৃবৃন্দ বলেন সিলেটের ঘটনার যথাযথ তদন্ত পূর্বক দোষীদের শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। অন্যথায় দেশের যুবসমাজ  তীব্র প্রতিবাদ ও আন্দোলন গড়ে তুলবে।

জাগো প্রহরী/তাহমীদ





This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন