x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

সুষ্ঠু আন্দোলনের ভাষা বুঝতে অক্ষম হলে বাঁকা পথে হাঁটতে বাধ্য হবো: মামুনুল হক

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


জাগো প্রহরী : সুষ্ঠ আন্দোলনের ভাষা বুঝতে সরকার যদি অক্ষম হয় তবে আমরা বাঁকা পথে হাঁটতে বাধ্য হবো বলে সরকারকে হুশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মামুনুল হক।

আজ শুক্রবার (১৬ অক্টোবর) বায়তুল মোকাররমে সমমনা ইসলামি দল আয়োজিত বিক্ষোভ সমাবেশ পূর্ব বক্তব্যে মাওলানা মামুনুল হক উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি বলেন, ধর্ষণের বিরুদ্ধে কার্যকারী আইন দ্রুত বাস্তবায়ন করতে হবে। ধর্ষণের সহায়ক সমস্ত অশ্লীলতা নিষিদ্ধ করতে হবে।ধর্মের উপর বা ধর্মীয় বিধানের উপর আঘাত আর মেনে নেয়া হবে না। আমাদের সহ্য সীমা অতিক্রম হয়ে গেছে। টিভির পর্দায় নোংরা মানসিকতার প্রচার আর দেখতে চাই না আমরা।

তিনি আরও বলেন, মুসলিম সংখ্যাগরিষ্ট বাংলাদেশে ইসলামী সাংস্কৃতি চলবে। স্বাধীনতার দোহাই দিয়ে অপসাংস্কৃতি মেনে নেয়া হবে না।নারীদের অশ্লিল পোষাকে বিজ্ঞাপনের বস্তু বানানো চলবে না। সরকারি আদেশে সিনেমা হল চালু করে দেয়া হয়, অথচ ওয়াজ মাহফিলের ক্ষেত্রে প্রশাসনের অনুমতি মিলে না। উল্টো মাহফিলগুলো বন্ধ করার ষড়যন্ত্র করা হচ্ছে। এসমস্ত পরিকল্পিত ষড়যন্ত্র রুখে দেয়ার জন্য তৌহিদী জনতা সর্বদা প্রস্তুত। প্রশাসন সব ইস্যুতে নীরব থাকলে চলবে না। তাদের কার্যকরী পদক্ষেপ গ্রহণে বিলম্ব মেনে নেয়া হবে না।

জাগো প্রহরী/এফআর

This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন