x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

মহানবীর ব্যঙ্গচিত্র : ফ্রান্সের পণ্য বয়কটের আহ্বান

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


জাগো প্রহরী : বাকস্বাধীনতার নামে ফ্রান্সের ম্যাগাজিন শার্লি এবদো কর্তৃক মহানবী হযরত মুহাম্মাদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় ফ্রান্সের পণ্য বয়কট,জাতীয় সংসদে নিন্দা ও ঢাকাস্হ ফরাসী রাস্ট্রদূতকে তলব করে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদের আহ্বান জানিয়েছে ইসলামী যুব আন্দোলন।

ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে আজ সোমবার (২৬ অক্টোবর) বিকাল ৪ টায় মিরপুর-১ নাম্বার গোল চত্ত্বরে বিক্ষোভ মিছিল করে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর উত্তর।

বিক্ষোভ পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ও পরিবার বিষয়ক সম্পাদক মুফতি সিরাজুল ইসলাম বলেছেন, ফ্রান্সে বাকস্বাধীনতার নামে রাষ্ট্রীয়ভাবে ব্যঙ্গচিত্র প্রচারের নির্লজ্জ ঘটনা মুসলিম উম্মাহর হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। এমন জঘন্যতম অন্যায় কোনোভাবেই মেনে নেয়া যায় না। অবিলম্বে ফ্রান্স সরকারকে মুসলিমদের নিকট ক্ষমা চাইতে হবে ৷

সমাবেশে প্রধান বক্তার আলোচনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের জয়েন্ট সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম নাঈম বলেন, আল্লাহর রাসুল (সা.)কে জীবনের চেয়েও ভালবাসা ঈমানের দাবি ৷ রাষ্ট্রীয়ভাবে বাকস্বাধীনতার নামে ব্যঙ্গচিত্র প্রদর্শন করে ফ্রান্স সরকার মারাত্মক অপরাধ করেছে ৷ রাষ্ট্রীয়ভাবে ক্ষমা না চাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন-সংগ্রাম ও বয়কট চলবে ৷

বিশেষ অতিথির আলোচনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের প্রচার সম্পাদক ও কেন্দ্রীয় যুবনেতা মুফতি শরিফুল ইসলাম বলেন, বাকস্বাধীনতার নামে বিশ্বনবীর অবমাননার ঘটনা অসভ্যতাকেও হার মানিয়েছে। ফ্রান্স সরকারকে এর চরম মূল্য দিতে হবে। প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান, রাষ্ট্রীয়ভাবে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব করুন এবং ফরাসী রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানান ৷

সভাপতির বক্তব্যে মুফতি মুহাম্মাদ আবু তালহা বলেন, ফ্রান্সে রাসুল (সা.) কে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রদর্শন বন্ধ না করলে বিশ্বব্যাপী ফ্রান্স সরকারকে বয়কট করা হবে।

এ ঘটনায় ফ্রান্সকে মুসলিম উম্মাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ড না করার ব্যাপারে অঙ্গীকার করতে হবে। এজন্য বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সরকারকে ভূমিকা রাখার আহ্বান জানান ৷

নগর উত্তর সাধারণ সম্পাদক মুফতি মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর উত্তরের জয়েন্ট সেক্রেটারি মাওলানা সাইফুল্লাহ আল খালিদ,সাংগঠনিক সম্পাদক মুফতি হাফিজুল হক,নগর যুবনেতা মুফতি তাহমীদ মাদানী, এডভোকেট আব্দুল হাই মোল্লা,হাফেজ ইকবাল হুসাইন,হাফেজ আব্দুল করীম,মোফাজ্জল হুসাইন ও নূরে আলম সিদ্দিকী প্রমুখ ৷

সমাবেশ থেকে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল দশটায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইট থেকে পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে ঢাকাস্হ ফ্রান্স দূতাবাস ঘেরাও করার কর্মসূচি সফল করার উদাত্ত আহ্বান জানানো হয় ৷

জাগো প্রহরী/এফজে

This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন