x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

২ নভেম্বর হেফাজতের ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


জাগো প্রহরী :
ফ্রান্সে রাসূল সা. এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের ঘটনায় ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে দেশের বৃৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। আগামী সোমবার (২ নভেম্বর) বেলা ১১টায় বায়তুল মোকাররম থেকে ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করার কথা রয়েছে। এ কর্মসূচিতে সভাপতিত্ব করবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী, প্রধান অতিথি হিসেবে আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী উপস্থিত থাকবেন।

আজ শনিবার (৩১ অক্টোবর) ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়ায় এক জরুরি মিটিং অনুষ্ঠিত হয়।

মিটিংয়ে আগামী সোমবারের কর্মসূচি বাস্তবায়নে যে সিদ্ধান্ত নেয়া হয়েছে-  ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে ৮টি পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। প্রতি গ্রুপে ৭জন প্রতিনিধি থাকবে। পয়েন্টগুলোর অধিনে এলাকাগুলোতে পোস্টার, লিফলেট বিতরণ, মাইকিং করা হবে। ৮টি পয়েন্ট হলো- উত্তরা, বারিধারা, যাত্রাবাড়ি, কামরাঙ্গিচর, মোহাম্মদপুর, মিরপুর, সাভার, নারায়ণগঞ্জ।

জাগো প্রহরীকে এসব তথ্য নিশ্চিত করেছেন হেফাজত ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর যুগ্মমহাসচিব আল্লামা ফজলুল করীম কাসেমী।

ফ্রান্সের এই ন্যাক্কারজনক কাজের প্রতিবাদে ছাত্র, শিক্ষক, ব্যবসায়ীসহ সকল ধর্মপ্রাণ মুসল্লিদের ২ নভেম্বরের কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

আজকের জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন- আল্লামা খুরশিদ আলম কাসেমী, আল্লামা জুনায়েদ আল হাবীব, আল্লামা মাহফুজুল হক, আল্লামা মুজিবুর রহমান হামিদী,আল্লামা মামুনুল হক,আল্লামা জালাল উদ্দিন, আল্লামা শারাফত হোসাইন,আল্লামা শরিফুল্লাহ প্রমুখ।

জাগো প্রহরী/এফজে

This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন