x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

‘ধর্মীয় ওয়াজের নামে’ নারী অবমাননা বন্ধ-সহ ১২ দফা দাবিতে মধ্যরাতে নারী পদযাত্রা

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


জাগো প্রহরী :
‘ধর্মীয় ওয়াজের নামে’ নারী অবমাননা বন্ধ-সহ ১২ দফা দাবি গভীর রাতে রাজধানীর শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ অভিমুখে বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করেছেন এক শ্রেণির নারীরা। গতকাল মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিটে ‘শেকল ভাঙার পদযাত্রা’ শীর্ষক ব্যানারে রাজধানীর শাহবাগ থেকে মিছিলটি শুরু হয়।

তারা ধর্ষণ মামলার ক্ষেত্রে সাক্ষ্য আইন, ১৮৭২ এর ১৫৫(৪) ধারা বিলোপ এবং  ‘ধর্মীয় ওয়াজের নামে’ নারী অবমাননা বন্ধ-সহ১২ দফা দাবিতে এই মিছিল করেছেন বলে জানা গেছে।

অপরাধীদের ন্যায্য শাস্তি, ধর্ষণের সংজ্ঞায়নের সংস্কার, পাহাড় ও সমতলের সকল নারীর নিরাপত্তা নিশ্চিত করা, ভুক্তভোগীকে হয়রানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার, দেশের সব প্রতিষ্ঠানে নির্যাতন বিরোধী সেল কার্যকর, শিশু যৌন নির্যাতনের ক্ষেত্রে ৯০ দিনের মধ্যে দ্রুত ট্রাইব্যুনাল গঠন ও বিচার, গণপরিবহনে নারী নিরাপত্তা নিশ্চিতকরণ, ’ধর্মীয় ওয়াজের নামে’ নারীদের প্রতি অবমাননা বন্ধ এবং হটলাইন সুবিধা চালু করার দাবি জানান তারা।

প্রসঙ্গত, ধর্ষণ একটি ভয়াবহ ব্যাধি।  দেশ ও জাতির জন্য কলঙ্ক। অনৈতিকতা ও পাশবিকতার চূড়ান্ত পর্যায়। এ থেকে আমাদের রক্ষা পেতেই হবে। তবে তা যেন শুধু মুখ পর্যন্ত সীমাবদ্ধ না থাকে, বরং কর্ম ও আচরণেও প্রকাশ পায়। যেসব জিনিস ধর্ষণের মনস্তত্ত্ব তৈরি করে, একে উসকে দেয় এবং যে পরিবেশ-পরিস্থিতি ও অবস্থানের সমন্বয়ে মানুষ এর প্রতি প্রলুব্ধ হয়, সেগুলো থেকে প্রত্যেককে নিজ নিজ শক্তি-সামর্থ্য অনুযায়ী বেঁচে থাকা জরুরি। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তা বন্ধের জন্য দায়িত্বশীলদের কাছে দাবি জানাতে হবে। সুস্থ ও সুষ্ঠু সংস্কৃতি চর্চা করতে হবে। সর্বোপরি ইসলামী চেতনায় উজ্জীবিত হতে হবে; আল্লাহর ভয় ও আখেরাতের জবাবদিহির কথা অন্তরে সদা জাগরুক রাখতে হবে।  সবারই জানা, ভেতরের চিকিৎসা না করে উপরে যতই মলম লাগানো হোক, রোগ নিরাময় সম্ভব নয়।

জাগো প্রহরী/গালিব

This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন