x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

খাস কমিটির বৈঠক: ১৮ মার্চ থেকে বেফাকের কেন্দ্রীয় পরীক্ষা শুরু

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


জাগো প্রহরী : বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) এর প্রথম খাস কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।নির্ধারিত হয়েছে বেফাকের কেন্দ্রীয় পরীক্ষার তারিখ। আগামী ১৮ মার্চ-২০২১ তারিখ থেকে ২৫ মার্চ-২০২১ তারিখ পর্যন্ত মোট ৮ দিন অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় পরীক্ষা। বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মাহফুজুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ রবিবার (১৮ অক্টোবর) বেফাকের কেন্দ্রীয় অফিস যাত্রাবাড়ীর কাজলায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সভাপতি, যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম ও গুলশান সেন্ট্রাল মসজিদের খতীব আল্লামা মাহমূদুল হাসান।

উপস্থিত ছিলেন, বেফাকের ভারপ্রাপ্ত সহ-সভাপতি, হাইয়াতুল উলইয়ার কো-চেয়ারম্যান ও বারিধারা মাদরাসার মুহতামিম আল্লামা নূর হোসাইন কাসেমী, বেফাকের সহ-সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর), মাওলানা নুরুল ইসলাম জিহাদী, মাওলানা ছফিউল্লাহ, মাওলানা আব্দুল হক মোমেনশাহী, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা মুসলেহ উদ্দীন রাজু, বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, সহকারী মহাসচিব মাওলানা নূরুল আমিন, বেফাকের কোষাধ্যক্ষ মুফতি মুনীরুজ্জামান।

মাওলানা মাহফুজুল হক জানান, বৈঠকের শুরুতেই সদ্যপ্রয়াত সভাপতি আল্লামা শাহ আহমদ শফী রহ. এর মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা মাহমূদুল হাসান।

তিনি আরও জানান, কেন্দ্রীয় পরীক্ষার তারিখ নির্ধারণ হওয়ার পাশাপাশি এ বছর মাদরাসাগুলোতে বছরের মাঝখানে দুটি পরীক্ষার বদলে একটি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

জাগো প্রহরী/গালিব

This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন