x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় হতাশাজনক : মুফতি আবুল কাসেম নোমানি

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : বাবরি মসজিদ ধ্বংস মামলায় সিবিআই আদালতের রায় হতাশাজনক বলে মন্তব্য করেছেন বিশ্বখ্যাত দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানি। সহমত পোষণ করেছেন ভারতের শীর্ষ উলামায়ে কেরাম।

গতকাল (৩০ সেপ্টেম্বর) বুধবার এক প্রেস কনফারেন্সের মাধ্যমে তিনি এ মন্তব্য করেন। এতে উপস্থিত ছিলেন, মুসলিম ল’ বোর্ড ও শরিয়া ফতোয়া বোর্ডের কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে দারুল উলূম দেওবন্দ এর মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানি বলেছেন, ‘১৯৯২ সালে মসজিদ ধ্বংস ছিলো অবৈধ। এমন একটি কথা বাবরি মসজিদের রায় চলাকালীন দেশটির সর্বোচ্চ আদালত স্বীকার করে নিয়েছিল। তাছাড়া ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বিশ্ববাসী বাবরি মসজিদ ভাঙ্গার দৃশ্য প্রত্যক্ষ করেছিল, তবুও দুর্ভাগ্যজনক যে ‘সব আসামি খালাস’ এ জাতীয় একটি সিদ্ধান্ত নেওয়া হলো। আদালতের এ সিদ্ধান্তে আমরা হতাশ।’

তিনি বলেন, ‘দিনের আলোর মতো পরিস্কার একটি বিষয়ে সঠিক রায় দিয়ে আমাদের দেশের আদালতকে বিশ্বের সামনে আইকন হিসেব উপস্থাপিত হওয়ার সুযোগ ছিলো। এমনকি প্রয়োজনও ছিলো এটা । কিন্তু দুর্ভাগ্যবশত তারা সে প্রমাণ বিশ্ববাসীর সামনে দেখাতে পারলেন না।’ সূত্র: ইসলামিক মিডিয়া ডিবিডি ৷

জাগো প্রহরী/গালিব
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন