x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

ইসলাম ও মুহাম্মাদ (স.) সম্পর্কে কটূক্তি: নোবিপ্রবির দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


জাগো প্রহরী :
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদ (সঃ) সম্পর্কে কটূক্তি করার অভিযোগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার এবং হলের সিট বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ডা. আবুল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়। বহিষ্কৃতরা হলেন: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রতীক মজুমদার এবং একই শিক্ষাবর্ষের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী দীপ্ত পাল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদ (সঃ) সম্পর্কে কটূক্তি যা ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং বাংলাদেশ সরকারের আইন মোতাবেক দণ্ডনীয় অপরাধ হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আদেশ মোতাবেক ও শৃঙ্খলাবোর্ডের সিন্ধান্ত মোতাবেক নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয় এবং দুই শিক্ষার্থীর হলের সিটও বাতিল করা হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয় থেকে কেনো স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না এবং আই.সি.টি আইনে মামলা হবে না তা আগামী ৫ দিনের মধ্যে রেজিস্ট্রার প্রফেসর ডা. আবুল হোসেন বরাবর লিখিতভাবে জানানোর জন্য বলা হয় ৷

জাগো প্রহরী/এফআর

This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন