x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

শরিয়াহ আইনে বিচার করলে ধর্ষণ থাকবে না : অধ্যক্ষ ইউনুছ আহমাদ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


জাগো প্রহরী : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ধর্ষক ও দুর্নীতিবাজদের শরীয়াহ আইনে বিচার করলে দেশে ধর্ষণ ও নারী নির্যাতন থাকবে না। মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ না থাকায় আল্লাহবিমুখ হয়ে বিপথগামী হচ্ছে। মানবিক মূল্যবোধ জাগ্রত করতে হলে শিক্ষার সকলস্তরে ইসলামী শিক্ষা তথা আল্লাহমুখি শিক্ষার বিকল্প নেই।

রবিবার (১১ অক্টোবর) বিকেলে ঢাকার আশুলিয়ায় চারাবাগ কারিমিয়া মাদরাসা মিলনায়তনে আল্লামা সৈয়দ মো. ফজলুল করীম রহ. ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা জেলা উত্তর আয়োজিত ইউনিয়ন, থানা ও জেলা প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ ইউনুছ আহমাদ বলেন, দেশে আইনের শাসন না থাকলে এবং নাগরিক অধিকার খর্ব হলে মানুষ অপরাধ প্রবণ হয়ে উঠে। তিনি বলেন, ইসলাম সার্বজনীন জীবন ব্যবস্থা। মানুষের কল্যাণ করাই ইসলামের মূল লক্ষ্য। কাজেই ইসলাম ছেড়ে দিয়ে অন্য বিধান তালাশ করলে তা আল্লাহ কখনো গ্রহণ করবেন না। তাই সকলকে ইসলামের সুমহান আদর্শে ফিরে আসতে হবে।

তিনি আরো বলেন, করোনা মহামারির কারণে দীর্ঘদিন যাবৎ ধর্মীয় মাহফিল, সভা-সমাবেশ বন্ধ থাকায় মানুষ দ্বীন বিমুখ হয়ে অপরাধের দিকে ধাবিত হচ্ছে। তাই নৈতিকতা শিক্ষা ও ধর্মীয় সভা, ওয়াজ-মাহফিল করার অনুমতি দিলে মানুষের মধ্যে আল্লাহভীতি সৃষ্টি হয়ে অন্যায় থেকে ফিরে আসতে পারে।

জাগো প্রহরী/এফআর

This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন