x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

‘কুরআনের আইন কার্যকর করা হলে দেশে ধর্ষণ বন্ধ হবে’

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


জাগো প্রহরী : ‘সিলেট ও নোয়াখালীসহ সারাদেশে অব্যাহত ধর্ষণের বিচার না হওয়ায় দেশে নারী নির্যাতন, সন্ত্রাস, খুন ও ধর্ষণ ব্যাপকভাবে বেড়ে চলেছে। দল-মতের ঊর্ধ্বে গিয়ে কুরআনের আইনে বিচার কার্যকর করা হলে সারাদেশে ধর্ষণ বন্ধ হয়ে যাবে। ’

আজ রবিবার (১১ অক্টোবর) এক বিবৃতিতে বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন এ দাবি জানান।  তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ধর্ষণের আইন মৃত্যুদণ্ড থাকলেও বাংলাদেশে এই আইন নেই।

অবিলম্বে ধর্ষণের শাস্তি মৃত্যদণ্ড আইন করে তা কার্যকর করা হলে সারাদেশে ধর্ষণ বন্ধ হয়ে যাবে।  

মুফতি সুলতান মহিউদ্দিন আরও বলেন, বাংলাদেশের প্রচলিত আইনে যতটুকু শাস্তি রয়েছে, বিভিন্ন চাপের কারণে তা প্রয়োগে ধর্ষণের উপযুক্ত শাস্তি হয় না।  ইসলামী শরিয়তে ধর্ষণের সুনির্দিষ্ট শাস্তি রয়েছে, তা বাস্তবায়ন হলে সমাজ থেকে ধর্ষণ ও ব্যভিচারের মত অপরাধগুলো নির্মূল হয়ে যেতে বাধ্য।

জাগো প্রহরী/এফআর

This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন