x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

মির্জা ফখরুলের বাসায় ডিম নিক্ষেপ ও হামলার ঘটনায় বিএনপির ১২ নেতা বহিষ্কার

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


জাগো প্রহরী :
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার বাসায় হামলা ও বিক্ষোভের ঘটনায় ঢাকা উত্তর মহানগর বিএনপির ১২ সদস্যকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এ.বিএম.এ রাজ্জাক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১২ সদস্যকে বহিষ্কারের কথা জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে গঠণতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক তাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হল। অবিলম্বে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বহিষ্কৃতরা হলেন দক্ষিণখান থানা বিএনপির সহ-সভাপতি ফুল ইসলাম, সদস্য নাজিমউদ্দিন দেওয়ান, ৫০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমানউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোখলেছ, সদস্য আমজাদ হোসেন, উত্তরা পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম, উত্তর খান থানা বিএনপির সদস্য নূর মোহাম্মদ, যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ হান্নান মিলন, উত্তরা পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান মতি, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আবদুল কাদের স্বপন, শ্রম বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ।

গত শনিবার ঢাকা আসন উপনির্বাচনে মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের উত্তরার বাসায় ইট-পাথর ও ডিম নিক্ষেপ করে। এ ঘটনার পর ক্ষোভ প্রকাশ করে বিএনপির শীর্ষস্থানীয় নেতারা। হামলার পর দোষীদের শাস্তি দাবি করে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এ ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করা হয় বলে জানা গেছে। এরপরই জড়িতদের বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

জাগো প্রহরী/এফআর

This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন