x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

আগামীকাল রোববার হেফাজতের কাউন্সিল

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


জাগো প্রহরী :
আগামীকাল রোববার (১৫ নভেম্বর) চট্টগ্রামের দারুল উলুম হাটহাজারী মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের বৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর কাউন্সিল। সেখানে হেফাজতের প্রায় সাড়ে ৩’শ জন কেন্দ্রীয় শীর্ষ মুরুব্বিদের উপস্থিতিতে ঠিক করা হবে কে হবেন শীর্ষ এই সংগঠনটির প্রধান আমীর।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী জানান, ‘আগামীকাল রোববার (১৫ নভেম্বর) হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। হেফাজতের প্রায় সাড়ে ৩’শ জন কেন্দ্রীয় শীর্ষ মুরুব্বিরাই ঠিক করবেন কে হবেন প্রয়াত আল্লামা আহমদ শফি রহ. এর স্থলাভিষিক্ত।’

আগামীকাল রোববার হেফাজতের কেন্দ্রীয় কাউন্সিল উপলক্ষে সারাদেশ থেকে কওমি অঙ্গনের শীর্ষ আলেমরা কাউন্সিলে উপস্থিত থাকার কথা রয়েছে। এদিন সকাল ১০টা থেকে হাটহাজারী মাদ্রাসা মিলনায়তনে হেফাজতের সম্মেলনের অনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলবে। এতে সভাপতিত্ব করবেন হেফাজতের বর্তমান সিনিয়র নায়েবে আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

হেফাজত ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির ও দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সাবেক মহাপরিচালক শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. চলতি বছরের ১৮ সেপ্টেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তারপর থেকে হেফাজতের আমিরের পদটি শূণ্য রয়েছে। মূলত এরপর থেকেই হেফাজত প্রতিষ্ঠার ৮ বছরের মাথায় এসে কাউন্সিলের আলোচনা শুরু হয়।

জাগো প্রহরী/এফজে

This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন