x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

রাজধানীর শাহবাগসহ বিভিন্ন স্থানে ৬টি বাসে আগুন

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


জাগো প্রহরী :
রাজধানীর ছয়টি স্থানে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর দেড়টা থেকে আড়াইটার মধ্যে মতিঝিল, প্রেসক্লাব সংলগ্ন সচিবালয় মোড়, বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, বংশাল, শাহবাগ ও খিলগাঁও এলাকায় ছয়টি বাসে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ৷

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাসেল শিকদার এ তথ্য নিশ্চিত করে বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর দেড়টার দিকে বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এর কিছুক্ষণ পরই আবার খবর আসে শাহবাগে আজিজ সুপার মার্কেটের সামনে বাসে আগুন লেগেছে।

তিনি আরও জানান, প্রেসক্লাবের সামনে, গুলিস্তানে রমনা ভবনের সামনে, মতিঝিলে মধুমিতা সিনেমা হলের সামনে এবং নয়াবাজার ও শাহজাহানপুর এলাকায় মোট ছয়টি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে সবগুলোই নির্বাপণ করা হয়েছে। কোনো হতাহতের সংবাদ আমরা এখনো পাইনি।

 এদিকে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন বলেন, বাসে আগুনের ঘটনায় যারা জড়িত কিছু লোককে শনাক্ত করেছি আমরা। আরো তদন্ত করে দেখা হচ্ছে। ‘যারাই এই সহিংসতা ও বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িত তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। সবাইকে আইনের আওতায় আনা হবে।

জাগো প্রহরী/এফআর

This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন