x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

গ্রেফতারকৃত অর্ধশত জনতাকে ২৪ ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে : মাওলানা মামুনুল হক

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


জাগো প্রহরী :
মাওলানা মামুনুল হকের চট্টগ্রাম সফর প্রতিহতের ঘোষণা দেয় ছাত্রলীগ-যুবলীগ। এই ঘোষণার পর আজ শুক্রবার (২৭ নভেম্বর) রাজপথে নেমে আন্দোলন করে হাজার হাজার তৌহিদী জনতা।  এসময় অর্ধশত তৌহিদী জনতাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন মাওলানা মামুনুল হক। আগামী ২৪ ঘন্টার মধ্যে তাদের মুক্তি না দিলে সারাদেশে বিক্ষোভ ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মাওলানা মামুনুল হক আজ শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে তার ভেরিফায়েড ফেসবুক পেজে বলেন, শিরকের প্রতীক মূর্তির বিরুদ্ধে কথা বলায় আমি যখন জুলুমের শিকার, এক মজলুমের পক্ষে দাঁড়াতে হাজারও তৌহিদী জনতা রাজপথে নেমেছে৷ তাদের এ বিক্ষোভ ছিল তাওহিদী চেতনার বহিঃপ্রকাশ৷ ছিল একত্ববাদ প্রতিষ্ঠা ও শিরকের প্রতীকের বিরুদ্ধে ক্ষোভ জানানোর কর্মসূচি৷ এই সাহসী জনতাকে সশ্রদ্ধ সালাম! তাদের উপর নির্মম লাঠিচার্জ ও নির্যাতনের দৃশ্য জাতি দেখেছে ৷

এই আলেম আরও লিখেছেন, বিক্ষোভকারী প্রায় অর্ধশত তৌহিদী জনতাকে গ্রেফতার করা হয়েছে ৷ ২৪ ঘন্টার মধ্যে তাদের মুক্তি না দিলে বিক্ষোভ সারাদেশে ছড়িয়ে পড়তে পারে। এক জুলুমের প্রতিবাদে হাজার মানুষের বিক্ষোভ হলে পরবর্তী জুলুমের প্রতিবাদে লক্ষ জনতার বাঁধভাঙ্গা বিক্ষোভ নেমে আসবে রাজপথে এটাই স্বাভাবিক। দায়িত্বশীল মহলের যথাযথ পদক্ষেপ এর প্রতীক্ষায় রইলাম।

জাগো প্রহরী/এফজে

This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন