'মুফতি ফয়জুল করীম ও মাও. মামুনুল হকের কিছু হলে তৌহিদী জনতা বসে থাকবে না'
জাগো প্রহরী : দেশের বিভিন্ন স্থানে হক্কানী আলেমদের ওয়াজ মাহফিলে বাধা প্রদান এবং কথিত মুক্তিযুদ্ধ মঞ্চের দেশবিরোধী কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ.এর খলিফা ও ইত্তেফাকুল মুসলিমীন বাংলাদেশের মহাসচিব মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া বলেছেন, এ সকল কর্মকাণ্ড করে মূর্তি বিরোধী আন্দোলনকে স্তব্ধ করা যাবে না । বিশেষ করে বিভিন্ন মাহফিলে মাওলানা মামুনুল হক ও মুফতি ফয়জুল করীমকে বাধা দিয়ে তাদের কণ্ঠকে রোধ করা যাবে না। যদি এই ধারাবাহিকতা অব্যাহত রাখা হয় তাহলে তৌহিদী জনতা ঘরে বসে থাকবে না।
সোমবার (২৩ নভেম্বর) বাদ আসর নুসরাতুল উম্মাহ ফাউন্ডেশন এর উদ্যোগে খুলনার ঐতিহ্যবাহী মারকাজুল উলুম মাদরাসা মিলনায়তনে সীরাত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শুধু ব্যক্তিকেন্দ্রিক সীরাত চর্চা নয়, চলমান অস্থিরতা দূর করতে হলে রাষ্ট্রীয়ভাবে সীরাত চর্চা করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নুসরাতুল উম্মাহ ফাউন্ডেশন এর সভাপতি মুফতি জাকির হোসাইন।
বক্তব্য রাখেন তানজিমে খতমে নবুওয়াত ঢাকা মহানগর আমীর মুফতি ইউনুস আহমদ, মাওলানা শাইখুল ইসলাম বিন হাসান, মাওলানা জাফর আহমদ ও মুফতি রাকিব উদ্দীন প্রমুখ।
জাগো প্রহরী/এফআর
This theme has been developed by OURISLABD.
Post a Comment