মাওলানা মামুনুল হককে রুখতে হাটহাজারিতে চবি ছাত্রলীগের সড়ক অবরোধ
জাগো প্রহরী : হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের হাটহাজারীতে মাহফিলে আসার খবরে সড়ক অবরোধ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
শুক্রবার (২৭ নভেম্বর ) বেলা পৌনে ১২টার দিকে চবি এক নম্বর গেইটে চট্টগ্রাম-হাটহাজারী সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে তারা।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল গণমাধ্যমকে বলেন, 'বিতর্কিত বক্তা মামুনুল হকের হাটহাজারীতে আগমন রুখতে সড়কে অবস্থান নিয়েছি। কোনোভাবেই বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তিকারীকে ছাড় দেওয়া হবে না।'
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, কিছু ছেলে সড়ক অবরোধ করেছিল। তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে মাওলানা মামুনুল হককে প্রতিরোধের ঘোষণা দেয় ছাত্রলীগ।
জাগো প্রহরী/এফআর
This theme has been developed by OURISLABD.
Post a Comment