x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

যুগের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে কলমকে শক্তিশালী করতে হবে : মাওলানা লিয়াকত আলী

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


জাগো প্রহরী : যুগের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে কলমকে শক্তিশালী করা দরকার। আমাদের কলমগুলো নেহায়াত দুর্বল। এক্ষেত্রে প্রচুর মেহনত করতে হবে। 

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাদ জোহর ঢাকার মিরপুর-১৩ এর জামিয়া আরাবিয়া খাদিমুল ইসলামে অনুষ্ঠিত জাতীয় লেখক পরিষদ মিরপুর জোনের লিখন -পঠন কর্মশালায় প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে অনুষ্ঠানের প্রধান আলোচক বিশিষ্ট লেখক, গবেষক, মুহাদ্দিস ও দৈনিক নয়াদিগন্ত সহ-সম্পাদক মাওলানা লিয়াকত আলী উপরোক্ত কথা বলেন ৷

তিনি আরো বলেন, পশ্চিমা সভ্যতা ইসলামকে কলুষিত করার জন্য নানা ধরনের পরিকল্পনা  হাতে নিয়ে মাঠে নেমেছে। এক্ষেত্রে তারা মিডিয়ার মাধ্যমে সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। আমাদের প্রিয়নবী সা.এর ব্যঙ্গচিত্র প্রদর্শন সে পরিকল্পনারই একটি অংশ। এসবের মোকাবেলার জন্য মিডিয়ার পাশাপাশি শক্তিশালী কলমেরও প্রয়োজন। জাতীয় লেখক পরিষদ এক বছর ধরে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তাদের প্রোগ্রামে আমি প্রথমবারের মতো এসেছি‌। আজকের কর্মশালা প্রমাণ করে, এ ধারা অব্যাহত থাকলে তারাই লেখালেখি অঙ্গনের নেতৃত্বে দিবে ইনশাআল্লাহ৷

জামিয়া আরাবিয়া খাদিমুল ইসলামের মুহতামিম মাওলানা শহীদুল্লাহ কাসেমীর সভাপতিত্বে লিখন-পঠন কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার রিসার্চ ফেলো ও জাতীয় লেখক পরিষদের সহ-সভাপতি মাওলানা শহীদুল ইসলাম ফারুকী, মাসিক রাহমানী পয়গাম এর সহকারী সম্পাদক ও জাতীয় লেখক পরিষদের সহ-সভাপতি মাওলানা কামরুল হাসান রাহমানী, জাতীয় লেখক পরিষদের সহ-সভাপতি ও দৈনিক প্রথম আলোর নিয়মিত কলাম লেখক মুফতি শাঈখ মুহাম্মদ উছমান গনী, জাতীয় লেখক পরিষদের সেক্রেটারি এবং পাক্ষিক সবার খবর ও সবার খবর ডটকম সম্পাদক আবদুল গাফফার, জাতীয় লেখক পরিষদের সহকারী সেক্রেটারি ও মাসিক আর রাশাদের সহকারী সম্পাদক মাওলানা কামালুদ্দীন ফারুকী, জাতীয় লেখক পরিষদের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি মহিম মাহফুজ, জাতীয় লেখক পরিষদের প্রকাশনা সম্পাদক ও হাম্মাদ মিডিয়ার পরিচালক কবি মুহিব ইমতিয়াজ প্রমুখ। কর্মশালা তত্ত্বাবধান করেন জাতীয় লেখক পরিষদের প্রশিক্ষণ সম্পাদক ও জাগো প্রহরী টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক হাফিজুল হক ফাইয়াজ, কোর্স সমন্বয়কের দায়িত্বে ছিলেন জাতীয় লেখক পরিষদের অর্থ সম্পাদক ও তামাদ্দুন টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক মাইনুদ্দীন ওয়াদুদ। কর্মশালায় তিন শতাধিক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

জাগো প্রহরী/রায়হান

This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন