x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

লকডাউন : লন্ডন ছাড়ছে হাজার হাজার মানুষ, ১২শ মাইল জ্যামের সৃষ্টি

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


জাগো প্রহরী :
মহামারি করোনা সংক্রমণ প্রতিরোধে গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকে লন্ডনে শুরু হতে যাচ্ছে লকডাউন। কড়াকড়ি এড়াতে লন্ডন শহর ছেড়ে যাচ্ছেন হাজার হাজার মানুষ। তাই ছোট বড় আড়াই হাজারেরও বেশি জ্যামে আটকে আছে লন্ডন। আর এতে সব মিলিয়ে মোট জ্যামের দৈর্ঘ্য হয়েছে ১২০০ মাইল। খবর দ্যা মিরর।

নর্থ সার্কুলারে ট্রাফিক জ্যাম ছাড়িয়েছে ৮ মাইলেরও বেশি। লন্ডনের মোট ২৪টি শহরের মধ্যে ১৬ টিতেই সবচেয়ে বেশি গাড়ির চাপ।

গাড়ির চালকদের অনেকে হতাশা জানিয়ে জ্যামের ছবি দিয়ে টুইট করছেন। এক চালক জানান, ৫ মিনিটের পথ যেতে ন্যূনতম ২ ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে।

লন্ডনের বাসিন্দারা শংকা করছেন, আগামি মাস পর্যন্ত চলতে পারে লকডাউন। যদিও প্রধানমন্ত্রী বরিস জনসন বলছেন, লকডাউন সত্ত্বেও আসছে বড়দিনের উৎসবে মানুষ তাদের পরিবারের কাছে ফিরতে পারবে।

এদিকে, করোনাভাইরাসে ব্রিটেনে প্রতিদিনই নতুন করে বাড়ছে মৃতের সংখ্যা। গত বুধবারও দেশটিতে ৪৯২ জন করোনায় প্রাণ হারিয়েছেন।

জাগো প্রহরী/গালিব

This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন