x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

আমেরিকার হস্তক্ষেপেই আফগানিস্তান, ইরাক, লিবিয়া ও সিরিয়ার এই দশা: চীন

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


জাগো প্রহরী :
চীন বলেছে, আফগানিস্তান, ইরাক, লিবিয়া ও সিরিয়ায় আমেরিকার হস্তক্ষেপের কারণে এসব দেশ চরম দুর্দশার মধ্যে দিন অতিবাহিত করছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লি জিয়ান রোববার এক টুইটার বার্তায় এ মন্তব্য করেন।

তিনি বলেন, আফগানিস্তান, ইরাক, লিবিয়া ও সিরিয়ায় যুদ্ধ অব্যাহত থাকার প্রধান কারণ আমেরিকার হস্তক্ষেপ ও সংকট সৃষ্টির প্রচেষ্টা। আমেরিকার ব্রাউন বিশ্ববিদ্যালয়ের এক প্রতিবেদনের বরাত দিয়ে ঝাও আরো লিখেছেন, “বাস্তব পরিস্থিতি একথা প্রমাণ করছে যে, বিশ্বের রাজনৈতিক নিরাপত্তা আমেরিকার কারণে বারবার বিপন্ন হয়েছে।”

সম্প্রতি ব্রাউন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকা বিশ্বের ৮০টি দেশে যুদ্ধ চালাতে ৬ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার অর্থ খরচ করেছে। এসব যুদ্ধ ও যুদ্ধের ফলে সৃষ্ট সহিংসতায় আট লাখ আদম সন্তান প্রাণ হারিয়েছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ সম্পর্কে আরো বলেন, আমেরিকা তার নিজস্ব চিন্তা-চেতনা ও আকাঙ্ক্ষাগুলো অন্যান্য দেশের ওপর চাপিয়ে দিচ্ছে এবং বিশ্বের ইতিহাসের সবচেয়ে যুদ্ধবাজ দেশ হিসেবে চিহ্নিত হয়েছে। 

জাগো প্রহরী/এফজে

This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন