x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

আজ থেকে পাকিস্তানের রাইবেন্ডে ইজতেমার ২য় পর্ব শুরু

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


জাগো প্রহরী :
পাকিস্তানের লাহোরের রাইবেন্ড শহরে তাবলীগ জামাতের ২য় পর্বের ইজতেমা শুরু হয়েছে। গত ৩১ অক্টোবর শুরু হওয়া দুই পর্বের এ ইজতেমা প্রথম পর্ব শেষ হয়েছে ৩ নভেম্বর মঙ্গলবার। ২য় পর্ব শুরু হয়েছে আজ বৃহস্পতিবার বাদ আসর।

পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডেইলি জং জানায়, পাকিস্তান ইজতেমার ২য় পর্বে করোনার মধ্যেও স্বাস্থ্য বিধি মেনে হাজারো মুসল্লি অংশ গ্রহণ করেছেন।ইতোমধ্যে মুসল্লিদের উপস্থিতিতে ইজতেমার ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। বাদ আসর মাওলানা খুুরশিদ আলমের আম বয়ানের মাধ্যমে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ৮ নভেম্বর রোববার আখেরি মুনাজাতের মাধ্যমে পাকিস্তানের ইজতেমা সমাপ্ত হবে।

পাকিস্তানের ইজতেমায় ভারত থেকে তাবলীগের আলমী শূরার বিশিষ্ট পাঁচজন মুরুব্বি উপস্থিত হয়েছেন। মাওলানা ইবরাহীম দেওলা, মাওলানা আহমদ লাট, হাজী ফারুক বেঙ্গুলুর, মাওলানা ইসমাঈল গোধরা, মাওলানা আবদুর রহমান মুব্বাই। বাংলাদেশ থেকে উপস্থিত হয়েছেন কাকরাইল মারকাজের মুরব্বি মাওলানা জুবায়ের আহমদ ও মাওলানা রবিউল হক।

ডেইলি জং এর মতে ইজতেমার ২য় পর্বে প্রায় ৩০ হাজার মুসল্লি অংগ্রহন করেছেন। করোনা মহামারির কারণে ইজতেমায় অংগ্রহণের জন্য স্বাস্থ্যবিধি সংক্রান্ত সরকারী বিধিমালা অনুসরণের দিক-নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়, এবার রাইবেন্ড ইজতেমায় ১৮ বছরের কম বয়সী ও ৫০ বছরের অধিক বয়সের লোকজন অংশগ্রহণ করতে পারবেন না। ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিদের জন্য স্যানেটাইজার ও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। সূত্র: ডেইলি জং ৷

জাগো প্রহরী/এফজে

This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন