x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

হেফাজতের ঘেরাও কর্মসূচি : বিভিন্ন জায়গায় মুসল্লিদেরকে বাঁধার অভিযোগ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


জাগো প্রহরী :
ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়  হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়া সাল্লামের অবমাননার প্রতিবাদে আজ সোমবার (২ নভেম্বর) বাংলাদেশে অবস্থিত ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি দিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ। বেলা ১১টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে দূতাবাস অভিমুখে যাত্রা করবেন মুসল্লিরা। সেই লক্ষ্যে এখন সমাবেশ চলছে বায়তুল মোকাররমের উত্তরগেটে।

সমাবেশে বক্তারা বলেন, শুধু ঘেরাও কর্মসূচি দিয়ে আল্লাহর রাসূলের হক আদায় হবে না। আমাদের আরো অনেক কিছু করার আছে। আমাদের আন্দোলনের মুখে ম্যাকরন সুর নরম করলেও ক্ষমা চাননি। ম্যাকরনকে মুসলমানদের কাছে ক্ষমা চাইতে হবে বলে উল্লেখ করেন বক্তারা।

তারা আরো বলেন, নাস্তিকরা মনে করেছিল, হেফাজত আল্লামা আহমদ শফীর সংগঠন। আহমদ শফী মারা গেছেন তো হেফাজত মরে গেছে। এই ঘেরাও কর্মসূচী ও বিক্ষোভ প্রমাণ করে দিল, এক আহমদ শফী চলে গেছে, আরো লক্ষ আহমদ শফী রয়ে গেছে।

সমাবেশে বক্তারা কুমিল্লা থেকে এবং বিভিন্ন জায়গা থেকে মুসল্লিদেরকে আসতে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন এবং বাধা উঠিয়ে নিয়ে মুসল্লিদেরকে আসতে সহযোগিতার আহ্বান জানান।

এদিকে প্রশাসনের বাধা পেয়ে অনেক মানুষকে রাস্তায় পায়ে হেটে মিছিল করে আসতে দেখা গেছে।

জাগো প্রহরী/এফজে

This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন