x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

‘অপপ্রচার করা হচ্ছে আমাদের মহানবীর বিরুদ্ধে, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ বাড়িয়ে বলছে’

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


জাগো প্রহরী : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘‘সংখ্যালঘুদের বিরুদ্ধে বাংলাদেশে কোনো অপপ্রচার বা গুজব ছড়ানো হচ্ছে না৷ অপপ্রচার করা হচ্ছে আমাদের মহানবীর (সা.)-এর বিরুদ্ধে৷ হামলার ঘটনা তারা বাড়িয়ে বলছেন৷’’

ফ্রান্সের ঘটনায় বাংলাদেশে একটি মহল সংখ্যালঘুদের টার্গেট করে অপপ্রচার ও গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ৷ গুজব ছড়িয়ে হামলাও চালানো হচেছ বলে অভিযোগ

কুমিল্লার মুরাদনগরে হিন্দু সম্প্রদায়ের কয়েকটি বাড়িতে ভাংচুর ও আগুন ধরানো হয় বলে অভিযোগ

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাসগুপ্ত অভিযোগ করেন, ‘‘সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা উপায়ে গুজব ছড়িয়ে সংখ্যালঘুদের ওপ হামলা এবং তাদের গ্রেপ্তার করা হচ্ছে৷’’ এর প্রতিবাদে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ৭ নভেম্বর সারাদেশে গণঅবন্থান ও বিক্ষোভ কর্মসূচি দিয়েছে৷ সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এই কর্মসূচি পালন করবেন তারা৷
                 হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক

রানা দাসগুপ্ত অভিযোগ করেন, কুমিল্লার মুরাদনগরে এবং দিনজপুরের পার্বতীপুরে সংখ্যালঘুদের ওপর হামলা হয়েছে৷ মুরাদনগরে বাড়ি ঘরে হামলা এবং আগুন দেয়া হয়েছে৷ এপর্যন্ত ফেসবুকে এই ধরনের গুজবের শিকার হওয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছয়জন সংখ্যালঘু বিশেষ করে হিন্দু ছাত্র-ছাত্রীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে৷ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ তাদের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তিথি সরকার নিখোঁজ আছেন৷ অধ্যাপক কুশল চক্রবর্তীকে হত্যার হুমকি দেয়া হয়েছে৷ তিনি বলেন, ‘‘শুধু সংখ্যালঘু বা হিন্দু নয়, লালমনিরহাটে একজন ধর্মপ্রাণ মুসলিমকে পিটিয়ে হত্যা করেছে ধর্মান্ধ গোষ্ঠী৷’’

এদিকে মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটি এক সংবাদ সম্মেলনে সংখ্যালঘু সুরক্ষা আইন, সংখ্যালঘু কমিশন ও মন্ত্রণালয় গঠনের দাবি জানানো হয়৷ তারা ওই শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার, আটকদের মুক্তি এবং সংখ্যালঘুদের নিরাপত্তা দাবি করেছেন৷

সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের ‘গুজব’ ও ‘অপপ্রচার’ নিয়ে সরকারও উদ্বিগ্ন৷ এর বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে যেতে বলা হয়েছে৷

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ফেসবুকসহ সামাজিক মাধ্যমে নানা ধরনের অপপ্রচার ও গুজব নিয়ে সরকার সমস্যায় আছে৷ এটা নিয়ে নজরদারিও বাড়ানো হয়েছে৷ তারপরও এরা তাদের মেধা খাটিয়ে নতুন নতুন কৌশল আবিষ্কার করছে ৷ অনেক অভিযোগ পাওয়া যাচ্ছে৷ আইন-শৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে৷ তারা লেগে আছে৷ ফেসবুকসহ আরো যেখানে এগুলো করা হচ্ছে সেগুলো কন্ট্রোল করা যাবে বলে তার আশা ৷

সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করে গুজব ও হামলার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘এগুলো ওনারা অন্যায়ভাবে বলছেন৷ যতগুলো অপপ্রচার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সবই নবীজীর নামে অপপ্রচার করা হচ্ছে৷ কোনো হিন্দু ধর্মগুরুর নামে অপপ্রচার আমাদের চোখে পড়েনি৷ এগুলো করে আসলেই একটা বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে৷ লালমনিরহাটে কী ঘটল? কুমিল্লায় দুই লোক কী একটা লিখে একটা নারকীয় কাণ্ড ঘটিয়ে দিল৷ একজনের বাড়ি পুড়িয়ে দেয়া হল৷ আরও দুইজন ছাত্র কী একটা লিখেছে তা নিয়ে সমস্যা হচ্ছে৷ আগে ভোলায় একটি হিন্দু ছেলে কি একটা লিখেছিল৷ তারপরে দেখেছেন কী অবস্থা হয়েছে৷ তারা একটু বাড়িয়ে বলছেন৷ কেউ কিন্তু হিন্দুদের বিরুদ্ধে কিছু লিখছে না৷’’

এদিকে পুলিশ সদরদপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি দেশে দুর্ভাগ্যজনকভাবে কয়েকটি গুজব সৃষ্টির কারণে নৃশংস ঘটনা ঘটেছে৷ সম্পদ বিনষ্ট হয়েছে ও নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে৷ দেশকে অস্থিতিশীল করার অভিপ্রায়ে একটি স্বার্থান্বেষী মহল স্পর্শকাতর ধর্মীয় বিষয়সহ নানা বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও জনশৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করছে৷

Bangladesh Comilla | Zerstörung Häuser | Mohammed-Cartoon

তাই কোনো প্রকার গুজবে কান না দিতে এবং যে কোনো তথ্য ও সংবাদ যাচাই ব্যতীত বিশ্বাস না করতে জনগণের প্রতি আহবান জানিয়েছে বাংলাদেশ পুলিশ৷ সেই সঙ্গে আইন নিজের হাতে তুলে নেয়ার বর্বর প্রবণতা থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে৷ এ ধরনের সকল বেআইনি কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে বলে পুলিশ সদর দপ্তর জানিয়েছে৷ 

সূত্র: ডি ডব্লিউ ৷

জাগো প্রহরী/গালিব

This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন