x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

র‌্যাবের নতুন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


জাগো প্রহরী :
পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেয়েছেন মো. মাজহারুল ইসলাম। এর আগে তিনি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন।

এই জ্যেষ্ঠ সহকারী সচিবকে এর আগে সরকারি প্রকাশনা ও মুদ্রাণালয়ের জ্যেষ্ঠ সহকারী পরিচালক হিসেবে বদলির আদেশ দেওয়া হয়েছিল। তার বদলে তাকে র‌্যাবে বদলি করে বৃহস্পতিবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

র‌্যাবের আইন কর্মকর্তা সারওয়ার আলমকে গত ৮ নভেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব হিসেবে বদলি করা হয়; যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে র‌্যাবের বিভিন্ন অভিযানের নেতৃত্ব দিয়ে আসছিলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, সারওয়ার আলমকে প্রথমে র‌্যাবের আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর তিনি র‌্যাবে যোগ দেওয়ার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য তাকে নির্বাহী ম্যাজিস্টেটের ক্ষমতা দেওয়া হয়েছিল।

“র‌্যাব যদি মাজহারুল ইসলামকে নির্বাহী ম্যাজিস্ট্রেট করতে চায় তাহলে আমাদের কাছে লিখিত আবেদন দেবে। তাদের আবেদনের প্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে আলোচনা সাপেক্ষে তাকে ওই ক্ষমতা দেওয়া হবে।”

জাগো প্রহরী/এফআর

This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন