দেশের আকাশে দেখা গেছে রবিউস সানি মাসের চাঁদ
জাগো প্রহরী : বাংলাদেশের আকাশে সোমবার ১৪৪২ হিজরি সনের রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ সোমবার (১৬ নভেম্বর) থেকে রবিউস সানি মাস গণনা শুরু হবে।
সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে বলা হয়- সভায় ১৪৪২ হিজরি সনের রবিউস সানি মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, সোমবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে রবিউস সানি মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গেছে।
জাগো প্রহরী/এফজে
This theme has been developed by OURISLABD.
Post a Comment