x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

‘কোনো দেশে ৮ মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে না’

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


জাগো প্রহরী :
কোনো দেশে আট মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় মৎস্যজীবী পার্টির পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

বাবলু বলেন, পল্লীবন্ধু এরশাদ ঘোষণা করেছিলেন, জল যার জলা তার। প্রান্তিক জেলেদের জীবন মান উন্নয়নে পল্লীবন্ধু অসাধারণ উদ্যোগ বাস্তবায়ন করেছিলেন।

তিনি বলেন, এখন গ্রামাঞ্চলের ছোট্ট ছোট্ট জলাশয়ও ক্ষমতাসীনদের দখলে। আবার গ্রাম্য বাজারে মাছ বিক্রি করতেও ক্ষমতাসীনদের টোল দিতে হয়, এটা সভ্য সমাজে বেমানান৷

জাতীয় পার্টির মহাসচিব বলেন, দেশ থেকে ১ হাজার কোটি টাকা পাচার হয়েছে। কিন্তু সরকার পাচার হওয়া টাকা দেশে ফেরত আনতে উদ্যোগ নিচ্ছে না। অবৈধভাবে সম্পদ অর্জনের স্পৃহা কাজ করলে, গণমানুষের জন্য ভালোবাসা তৈরি হয় না।

উষ্মা প্রকাশ করে তিনি বলেন, কোনো দেশে আট মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে না। হাট-বাজার, সিনেমা হলসহ সব প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে অটোপাসের ব্যবস্থা করা হয়েছে।

বাবলু বলেন, দেশের মানুষ ভোটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন। দেশের মানুষ আর ভোটকেন্দ্রে যেতে চায় না, গণতন্ত্রের স্বার্থেই মানুষকে ভোটের প্রতি আগ্রহী করে তুলতে হবে।

জাগো প্রহরী/এফআর

This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন