x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

বাম সংগঠনগুলোকে উস্কানি দেয়ার হটকারী পথ পরিহারের পরামর্শ দিলেন আল্লামা বাবুনগরী

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


জাগো প্রহরী :
হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী গত ৩ নভেম্বর মঙ্গলবার শাহবাগে বাম সংগঠনসমূহের মশাল মিছিলের স্লোগানকে বিদ্বেষপ্রসূত ও উস্কানীমূলক আখ্যায়িত করে নিন্দা জানিয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, সেদিন শাহবাগে বাম সংগঠনসমূহের অনুষ্ঠিত একটি সমাবেশ শেষে ‘প্রগতিশীল গণসংগঠনসমূহ’ ব্যানারে উদীচী, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়নসহ কিছু সংগঠনের নেতাকর্মীদের একটি মশাল মিছিল শহীদ মিনারে যাওয়ার পথে ‘হেফাজতে ইসলাম বাংলাদেশ’-এর বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর উদ্দেশ্যে কিছু মিথ্যা ও বিদ্বেষমূলক শ্লোগান দিয়েছে। যা অনভিপ্রেত, দুঃখজনক এবং নিন্দনীয়।

হেফাজত মহাসচিব সতর্ক করে বলেন, এমন উস্কানিমূলক আচরণের কারণে যে পরিস্থিতির উদ্ভব হতে পারে, তা কারোর জন্যই শুভ ফল বয়ে আনবে না।

আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, কায়েমী স্বার্থবাদীদের পক্ষ অবলম্বন করে এই সকল অর্বাচীন তরুণদের হেফাজতে ইসলামকে সংঘাতে জড়ানোর উস্কানি দেয়ার হটকারীর পথ পরিহার করার জন্য আমরা তাদের অভিভাবক বাম ও কমিউনিস্ট পার্টিগুলোকে দায়িত্ব নেবার পরামর্শ দিচ্ছি।

জাগো প্রহরী/এফজে

This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন