x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

শাহবাগে মশাল মিছিল : হেফাজত ও হুজুরদের নিয়ে সহিংস স্লোগান

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


জাগো প্রহরী :
লালমনিরহাটের বুড়িমারী ও কুমিল্লার মুরাদনগরের ঘটনার প্রেক্ষাপটে মঙ্গলবার (৩ নভেম্বর) বাম সংগঠনগুলো শাহবাগে মশাল মিছিল করে।

এই মিছিলে অংশগ্রহণকারীদেরকে বাংলাদেশের বৃহত্তম ইসলামী সংগঠন হেফাজতে ইসলাম ও হুজুরদের নিয়ে বিভিন্ন রকম কটুক্তিপূর্ণ ও সহিংস স্লোগান দিতে দেখা গেছে।

‘‘মৌলবাদকে ধোলাই করো, বাঁশের লাঠি তৈরি করো’’, ‘‘মৌলবাদিরা পাকিস্তানি, জানি জানি সবাই জানি’’, ‘‘হেফাজতে ইসলাম, মেড ইন পাকিস্তান’’, ‘‘জ্বালিয়ে পুড়িয়ে গুঁড়িয়ে দাও, হেফাজতের আস্তানা’’, মৌলবাদ যেখানে, লড়াই হবে সেখানে’’ এসব স্লোগানসহ জামায়াতে ইসলাম ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তাদের স্লোগান দিতে শোনা গেছে।

বাম সংগঠনগুলোর এই মিছিলের একটি ভিডিও ফেসবুকে আপলোড করে অনেকেই হেফাজতে ইসলামের বিরুদ্ধে কটুক্তি করার প্রতিবাদ জানিয়েছেন। তারা মনে করছেন, মুষ্ঠিময় কয়েকজন নাস্তিক ইসলাম ও ইসলামী দলের কোনো ভাবমূর্তি নষ্ট করতে পারবে না।

মিছিলে অংশ নেওয়া একজন নারী তাদের এই মিছিল সম্বন্ধে আলো ছড়িয়ে দেবার মিছিল দাবি করে মন্তব্য করলেও স্লোগানের অনেকটা অংশ ছিল বাংলাদেশের আলেম ও মাদ্রাসা পড়ুয়াদের বিরুদ্ধে সহিংতাপূর্ণ। রীতিমতো তাদেরকে আগুন ও বাঁশের লাঠি দিয়ে মারার কথা বলা হয়েছে।

জাগো প্রহরী/এফজে

This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন