x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

ভাস্কর্যবিরোধীরা বাতিল ফেরকার মানুষ, সুন্নিয়তবিরোধী মানুষ: নওফেল

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


জাগো প্রহরী :
ঘাড় মটকে দেয়া মত অমার্জিত হুমকির পর এবার  ইসলাম ধর্মের নতুন সবক শেখালেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেছেন  ‘যে সাম্প্রদায়িক গোষ্ঠী মাঠে আছে তারা বাতিল ফেরকার মানুষ, সুন্নিয়তবিরোধী মানুষ। এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যে দ্বীনে ইসলামে বিশ্বাস করে তার বিরোধী মানুষ। প্রতিবাদ করে এদের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। তারা যে কট্টরপন্থি মৌলবাদী সে ইসলাম আমরা চর্চা করি না। আমাদের যে নবী করিম (সা.) এর যে দ্বীনে ইসলাম, সকলের সাথে সদ্ভাব রেখে চলার ইসলাম। সেটার বিষয়ে আমাদের অবস্থান শক্তিশালীভাবে জানান দিতে হবে।’

শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নওফেল বলেন, ‘আজকে মৌলবাদী গোষ্ঠী সারা বাংলাদেশে হুমকি- ধমকি দিয়ে মাঠ গরম করার চেষ্টা করছে। এখন আমাদের নীতি আদর্শে বিশ্বাসী কর্মীরা যদি ঐক্যবদ্ধভাবে এদেরকে প্রতিবাদ করি তাহলে এরা লেজ গুটিয়ে যাবে। আমরা জানি। কিন্তু আমরা গণতান্ত্রিক অধিকারে বিশ্বাসী বলে আমরা সেটা সম্মান দেখাই।’

ইসলামে হারাম ঘোষিত ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করায় আলেমদের দিকে  ইংগিত করে তিনি বলেন, ‘গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী হলে রাজনৈতিক দল গঠন করে রাজনীতি করেন, অসুবিধা নাই। কিন্তু ধর্মীয় অনুষ্ঠান করে, ধর্মীয় একটা সংগঠন করে রাজনৈতিক কথা বলব নিজের রাজনৈতিক খায়েশ মেটানোর চেষ্টা করব, এ ধরনের কাজ আমাদের দেশে হচ্ছে।’

নিজেদের মধ্যে দুর্বলতা থাকায় এই ধরনের ঘটনা বাংলাদেশে সম্ভব হচ্ছে দাবি করে নওফেল বলেন, ‘কেন হচ্ছে? আমাদের মধ্যেও দুর্বলতা এজন্য দায়ী। আমাদের মধ্যে এদের অনেক অনুপ্রবেশকারী, এদের কার্যক্রমে বিশ্বাসী ঢুকে গেছে বলেই আজকে এত সাহস পাচ্ছে। আসুন আত্মসমালোচনার মাধ্যমে নিজেদের শুদ্ধ করি। নিজেদের শুদ্ধ করতে পারলে পরাজিত শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।’

শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘পরাজিত শক্তিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে আমরা মাথাচাড়া দিয়ে উঠতে দিব না। ধর্মীয় উগ্রবাদ সকল ধর্মের জন্যই বিপজ্জনক। যেখানে যেখানে ধর্মীয় মৌলবাদ- আফগানিস্তান. পাকিস্তান আজকে তাদের কী অবস্থা আপনারা দেখেন। এই বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক সহনশীল বাংলাদেশ হিসেবে আছে বলে এত বিনিয়োগকারী আসছে।’

জাগো প্রহরী/এফজে

This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন