x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

ডেপুটি অ্যাটর্নি জেনারেল রূপার ব্যাংক হিসাব জানতে ৫৬ ব্যাংকে চিঠি

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


জাগো প্রহরী :
ঘুষ গ্রহণ, অর্থ লোপাট ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রূপার যাবতীয় ব্যাংক হিসাব জানতে চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সরকারি-বেসরকারি ৫৬টি ব্যাংকে বৃহস্পতিবার এ চিঠি দেয়া হয়েছে। দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিমের স্বাক্ষরিত চিঠিগুলো ব্যাংকগুলোর এমডি বরাবর পাঠানো হয়েছে।

এ ছাড়া রূপাকে ফের জিজ্ঞাসাবাদের জন্য আগামী ২৭ জানুয়ারি তলব করেছে দুদক।  ওইদিন রূপাকে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে বক্তব্য দেয়ার জন্য জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টের কপি ও নথিপত্রসহ দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

গত ২৯ অক্টোবর ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঘুষ গ্রহণ করে বিতর্কিত ঠিকাদার ও যুবলীগ নেতা জিকে শামীমসহ বিভিন্ন আসামির সঙ্গে আঁতাত করে জামিন করিয়ে বিপুল অর্থ লোপাটসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে রূপাকে জিজ্ঞাসাবাদের জন্য গত ৪ নভেম্বর তলব করে দুদক। কিন্তু রূপা করোনা আক্রান্ত হওয়ায় তিনি সেদিন দুদকে হাজির হননি।

দুদকের এই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে রূপার পক্ষে রিট করা হয়। ৩ নভেম্বর বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে আদেশ ও পর্যবেক্ষণ দেন। আদালত বলেন- বিচার অঙ্গনে দুর্নীতি নির্মূলে দুদককে আরও সক্রিয় হওয়া উচিত। দুর্নীতিবিষয়ক ওই রিটের শুনানিকালে আদালত আরও বলেন- সবার মনে রাখা উচিত কেউ আইনের ঊর্ধ্বে নয়।

জাগো প্রহরী/এফআর

This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন