x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

ইসলামের কথা বলায় একটি মহল আলেমদের প্রতিপক্ষ বানাচ্ছে: অধ্যক্ষ ইউনুছ আহমাদ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


জাগো প্রহরী :
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, প্রবল বাধাবিপত্তির পরও মানুষ ইসলামের দিকে ঝুঁকছে, এটা ইসলামবিরোধী শক্তিগুলো কিছুতেই মেনে নিতে পারছে না। তাই তারা ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে।

রবিবার (২৭ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে আলেম সমাজকে পরিকল্পিতভাবে প্রতিপক্ষ বানানো হচ্ছে। ইসলামের বিবি-বিধানকে কোনভাবেই মেনে নিতে না পেরে আলেমদের বিরুদ্ধাচরণ করছে তারা। ভাস্কর্যসহ অন্যান্য ইস্যুতে ওলামায়ে কেরামের যৌক্তিক বক্তব্যকে কেন্দ্র করে পরিস্থিতি ঘোলাটে করার নানা অপচেষ্টা চালানো হচ্ছে। এমতাবস্থায় ইসলাম, দেশ ও মানবতার পক্ষে দেশপ্রেমিক জনতাকে সীসাঢালা প্রাচীরের ন্যায় মজবুত থেকে সামনে এগিয়ে যেতে হবে।

বিবৃতিতে তিনি আরও বলেন, কোন কোন প্রশাসনিক কর্মকর্তা দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য দিয়ে সংঘাতের উস্কানি দিচ্ছেন। এহেন পরিস্থিতিতে সরকারকে অতি দ্রুত সময়ের মধ্যে এসব অনৈতিক কর্মকান্ড বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আলেম সমাজকে প্রতিপক্ষ বানানোর পরিণাম কখনো ভাল হয় না।

জাগো প্রহরী/এফজে

This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন