x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

আদালতে সাক্ষ্যগ্রহণ শেষে ফের কারাগারে মাওলানা সাঈদী

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


জাগো প্রহরী :
জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্র পক্ষের সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৬ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। করফাঁকির মামলার জন্য এ দিন ধার্য করা হয়।

আজ সোমবার (৭ ডিসেম্বর) আয়কর ফাঁকির মামলায় বাদী পক্ষের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

বকশীবাজারের বিশেষ জজ আদালত-৩ এর বিচারক নজরুল ইসলামের আদালতে মাওলানা সাঈদীর বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) করা হয় সাক্ষ্যগ্রহণ।

আজ আদালতে মাওলানা সাঈদীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. মুজাহিদুল ইসলাম শাহীন।

মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে বকশিবাজারের বিশেষ জজ আদালতে এদিন সকাল সাড়ে ৯টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আনা হয়। এরপর বেলা পৌনে ১১টার আবার কারাগারের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, ২০১২ সালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলায় আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত মাওলানা সাঈদীর বিরুদ্ধে করফাঁকির মামলার অভিযোগ গঠন হয়। ২০১১ সালের ১৯ আগস্ট এনবিআর মামলাটি দায়ের করে। পরের বছর ১৫ সেপ্টেম্বর এই মামলায় সাঈদীর বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত। ২ কোটি ২৭ লাখ ৪০ হাজার ১২০ টাকা আয় গোপন করে তার ওপর প্রযোজ্য কর ৫৬ লাখ ৪৬ হাজার ৮১২ টাকা করফাঁকির অভিযোগ চার্জগঠন করেন আদালত।

জাগো প্রহরী/এফআর

This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন