x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

টিকটক করতে গিয়ে গণধর্ষণের শিকার কিশোরী

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


জাগো প্রহরী : টিকটকে কাজ করার আশা দিয়ে গাজীপুরের টঙ্গী এলাকার এক কিশোরীকে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই কিশোরকে গ্রেফতার করেছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার তদন্ত (ওসি) দেলোয়ার হোসেন চৌধুরী। ওই কিশোরীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান ওসি দেলোয়ার।  

গ্রেফতারকৃতরা হলো ঢাকার গেন্ডারিয়ার শরৎচন্দ্র রোড এলাকার বাসিন্দা মো. মোফাজ্জল ব্যাপারীর ছেলে মো. শিশির ব্যাপারী (১৭) এবং ঢাকার গেন্ডারিয়ার বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে জুনায়েদ ইসলাম ফাহিম (১৭)।

পুলিশ ও স্বজনরা জানান, ভুক্তভোগী স্থানীয় টঙ্গীর দত্তপাড়া এলাকার একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। সে টিকটক ভিডিও বানাত। দেশের বিভিন্ন জেলায় টিকটক তৈরি করে এমন কিছু কিশোরের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয় ওই ছাত্রীর। গত ২৩ ডিসেম্বর বিকেলে টঙ্গীর দত্তপাড়া এলাকা থেকে ফেসবুকের সেলিব্রেটি পরিচয় দিয়ে টিকটকে কাজ করার জন্য ওই কিশোররা ভুক্তভোগীকে ঢাকার গেন্ডারিয়া এলাকায় নিয়ে যায়। 

পরে একটি বাসায় তাকে কয়েকজন মিলে গণধর্ষণ করে। মেয়ের (ভুক্তভোগী) কোনো সন্ধান না পেয়ে পরদিন তার মা টঙ্গী পূর্ব থানায় একটি জিডি করেন। জিডির পর পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। পরে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শুক্রবার সন্ধ্যায় ঢাকার হাতিরঝিল মধুবাগ এলাকা থেকে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে। এ সময় ঢাকার গেন্ডারিয়া, নারিন্দার শরৎচন্দ্র রোড এলাকায় অভিযান চালিয়ে ওই দুই কিশোরকে আটক করা হয়। পরে জিডিটি শনিবার (২৬ ডিসেম্বর) মামলা আকারে নেওয়া হয় এবং আটকদের গ্রেফতার দেখানো হয়। তাদের নিয়ে শনিবার আরও তিন সহযোগীকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হয়।

জাগো প্রহরী/এফআর

This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন