x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

এসএসসি জুনে, জুলাই-আগস্টে এইচএসসি: শিক্ষামন্ত্রী

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


জাগো প্রহরী :
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা জুনে এবং এইচএসসি ও সমমান পরীক্ষা জুলাই-আগস্টে নেয়ার সর্বাত্মক চেষ্টা করছে সরকার।’

আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন তিনি। 

২০১৯-২০ বর্ষের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল অধ্যাদেশ জারি করে প্রকাশ করা হবে। যেহেতু বিশেষ ব্যবস্থায় বিকল্প পদ্ধতিতে এ ফল প্রকাশ করা হচ্ছে সে কারণে আইন অনুযায়ী একটি অধ্যাদেশ জারি করতে হবে।’

ডা. দীপু মনি বলেন, ‘শুধু বাংলাদেশেই নয়, মহামারি করোনা পরিস্থিতির কারণে সারা বিশ্বেই পাবলিক পরীক্ষা বাতিল করে বিকল্প ব্যবস্থায় পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হয়েছে।’

পূর্বনির্ধারিত এ সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব যুক্ত ছিলেন। 

মহামারি করোনা ভাইরাসের কারণে দেশের কওমি মাদরাসা ছাড়া সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত বন্ধ রয়েছে। 

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। এরপর করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় দফায় দফায় এ ছুটি বাড়ানো হয়। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও প্রাথমিক ও মাধ্যমিক স্তরে টিভিতে ক্লাস সম্প্রচার করা হচ্ছে। উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষাস্তরে অনলাইনের মাধ্যমে ক্লাস চলছে।

এদিকে করোনা মহামারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এ বছর প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী, অষ্টম শ্রেণির সমাপনী ছাড়াও এইচএসসি পরীক্ষা বাতিল করে সরকার। জেএসসি ও এসএসসির ফলাফলের ভিত্তিতে এইচএসসির ফল প্রকাশ করা হবে। তবে অন্যান্য শ্রেণিগুলোতে পরীক্ষা ছাড়াই ‘অটো পাস’ ভিত্তিতে পরবর্তী ক্লাসে তুলে দেয়া হবে। আর মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত অ্যাসাইনমেন্ট দিয়ে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হচ্ছে।

জাগো প্রহরী/এফজে

This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন