বিতর্কিত পীর দেওয়ানবাগী আর নেই
জাগো প্রহরী : বিতর্কিত ও কথিত পীর মাহবুব-এ খোদা দেওয়ানবাগী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন ৷
আজ সোমবার (২৮ ডিসেম্বর) সকাল সাতটার দিকে তিনি নিজ বাসায় স্ট্রোক করেন। পরে ইউনাইটেড হাসাপাতালে নিলে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ আরামবাগে নেয়া হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০।
আগামীকাল মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বাদ জোহর মতিঝিলের দেওয়ানবাগ দরবার শরীফে কথিত এ পীরের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে ৷
মাহাবুব-এ-খোদা ১৯৪৯ সালের ১৪ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাবার নাম সৈয়দ আবদুর রশিদ সরদার। মা সৈয়দা জোবেদা খাতুন। ছয় ভাই, দুই বোনের মধ্যে তিনি সবার ছোট।
দেওয়ানবাগী নিজ এলাকার তালশহর কারিমিয়া আলিয়া মাদ্রাসায় পড়াশুনা করেন । পরে ফরিদপুরে আরেক বিতর্কিত পীর আবুল ফজল সুলতান আহমেদ চন্দ্রপুরীরের হোন এবং তার মেয়ে হামিদা বেগমকে বিয়ে করেন।
সেখান থেকে নিজেই নারায়ণগঞ্জে এসে দেওয়ানবাগ নামক স্থানে একটি আস্তানা গাড়ে নানা রকম বিতর্কিত কর্মকাণ্ড শুরু করেন। মতিঝিলের ১৪৭ আরামবাগে স্থায়ী আস্তানা রয়েছে দেওয়ানবাগীর।
জাগো প্রহরী/এফজে
This theme has been developed by OURISLABD.
Post a Comment