x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

সার্জেন্ট পেটানো সেই বাইকার যুবক রিমান্ডে

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


জাগো প্রহরী :
রাজশাহীতে ট্রাফিক পুলিশের সার্জেন্টের উপর হামলাকারী বেলাল হোসেনকে (২৬) রিমান্ডে নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সন্ধ্যার পর জিজ্ঞাসাবাদের জন্য তাকে নগরীর রাজপাড়া থানায় নেয়া হয়েছে।

এর আগে দুপুরে ১০ দিনের রিমান্ড চেয়ে বেলালকে রাজশাহীর মহানগর হাকিম আদালতে নেয়া হয়। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। বেলাল নগরীর ভাটাপাড়া এলাকার বাসিন্দা।

মামলার তদন্ত কর্মকর্তা ও নগরীর রাজপাড়া থানার এসআই কাজল কুমার নন্দি সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, তার ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। তবে শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদের জন্য সন্ধ্যায় তাকে থানায় নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, ওই যুবক প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে কিছু তথ্য দিয়েছেন। রিমান্ডে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ জানুয়ারি) নগরীর সিটি বাইপাস চত্বরে দায়িত্বরত সার্জেন্ট বিপুল কিশোরকে চেলাকাঠ দিয়ে বেধড়ক পেটান বেলাল। এরপর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি।

ঘটনার পর ওই দিনই নগরীর রাজপাড়া থানায় মামলা করেন ভুক্তভোগী সার্জেন্ট বিপুল। সরকারি কাজে বাধা এবং হত্যা চেষ্টার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

পরে বুধবার মধ্যরাতে নাটোরে অভিযান চালিয়ে বেলালকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।

জাগো প্রহরী/এফজে

This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন