x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

আলেমদের মধ্যে প্রথমে করোনার টিকা নিলেন মুফতি হামজা ইসলাম

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


জাগো প্রহরী :
দাতব্য প্রতিষ্ঠান আল-মারকাজুল ইসলামীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুফতি হামজা ইসলাম বাংলাদেশে প্রথম আলেম হিসেবে করোনার টিকা নিয়েছেন।

বুধবার (২৭ জানুয়ারি) গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালি উদ্বোধনের পরই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নেন তিনি।

তিনি বলেন, করোনা মহামারী ছড়িয়ে পড়ার পর এতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের দাফনে সবার আগে এগিয়ে এসেছে আল-মারকাজুল ইসলামী। ওই সময় সবার মধ্যেই একটা অজানা আতঙ্ক ছিল।

তিনি আরও বলেন, করোনা আক্রান্তদের মরদেহ ফেলে রেখে যাওয়ার মতো অমানবিক ঘটনাও ঘটেছে দেশে। এমন প্রেক্ষাপটে মানবতার সেবায় আমরা সবার আগে মৃত ব্যক্তিদের চূড়ান্ত দাফন-কাফনের কাজ সম্পন্ন করেছি। এরপরই অনেকে এ কাজে আগ্রহী হয়েছেন।

প্রসঙ্গত, ১৯৮৮ সালে নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য মুফতি শহিদুল ইসলাম প্রথম আল-মারকাজুল ইসলামী বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। তখন থেকেই এ সংস্থাটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও অ্যাম্বুলেন্স সার্ভিসের সেবামূলক কার্যক্রম চালিয়ে আসছে।

জাগো প্রহরী/এফজে

This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন