x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

আল জাজিরার প্রতিবেদন মিথ্যা প্রমাণ করতে পারলে স্বেচ্ছায় ফাঁসি বরণ করব: নুর

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


জাগো প্রহরী :
‘আল জাজিরার এই প্রতিবেদন ধরে নিলাম পুরোপুরি সত্য নয়। আমি চ্যালেঞ্জ করে বললাম এই প্রতিবেদন পুরোপুরি মিথ্যা নয়। সরকার যদি প্রমাণ করতে পারে, এই প্রতিবেদন পুরোপুরি মিথ্যা তাহলে আমি স্বেচ্ছায় ফাঁসি বরণ করব।’

শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ‘ছাত্র-শিক্ষক-জনতা’-এর ব্যানারে এক প্রতিবাদ সমাবেশে শুক্রবার (৫ ফেব্রুয়ারি) এমন মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর।

নুর বলেন, ‘আল জাজিরার এই প্রতিবেদনকে যেখানে আন্তর্জাতিকভাবে গুরুত্ব দিচ্ছে, সেখানে আমাদের সরকার এই প্রতিবেদককে উড়িয়ে দিচ্ছে, মানুষকে তারা বোকা ভাবছে। মনে করছে তারা যা বলবে তা বিশ্বাস করবে। ভয় পেলে চলবে না, অন্যায়ের বিরুদ্ধে আমাদের কথা বলতেই হবে।’

প্রতিবেদনটিকে কেন্দ্র করে দেয়া ঢাবি শিক্ষক সমিতির বিবৃতির কথা উল্লেখ করে নুর বলেন, আপনারা কি বিবেকের তাড়নায় এই বিবৃতি দিয়েছেন নাকি কেউ প্রভোস্ট হবেন! কেউ প্রক্টর হবেন! কেউ ভিসি হবেন! এই আশায় এই বিবৃতি দিয়েছেন। যেখানে সারা দেশের মানুষ এই প্রতিবেদন নিয়ে কথা বলছে। আপনারা সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষক হয়ে সরাসরি সরকারের পক্ষ নিয়েছেন এটি কখনোই কাম্য নয়।’

জাগো প্রহরী/এফজে

This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন